IND vs ENG: রাজকোটে রাজত্ব করেই রেকর্ড জয় রোহিতদের, ফিকে হয়ে গেল বাজবলের দাপট

বিশাখাপত্ত‌নমের পর রাজকোট। ফের ফিকে হয়ে গেল বাজবলের দাপট। তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সিরিজে ২-১ ফলে এগিয়ে গেল রোহিত শর্মার দল।

ভারতের দেওয়া ৫৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১২২ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড দল। ফলে৪৩৪ রানে জিতে রেকর্ড সৃষ্টি করল ভারত। এরআগে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ ৩৭২ রানে জিতেছিল। সেই রেকর্ড ভেঙে গেল রাজকোটে।রাজকোটে রীতিমতো রাজ করেছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ২-১ ব্যবধানে।

IND vs ENG:

ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪৩০ রান করে ডিক্লিয়ার করল ভারত। ফলে ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৫৭। বাজবল ক্রিকেট চালু হওয়ার পর এই প্রথমবার কোনও দল ইং‌ল্যান্ডের বিরুদ্ধে ডিক্লিয়ার ঘোষণা করল।

রাজকোটের পিচ স্পিন সহায়ক, সেই উইকেটে সিরাজের আগুনে বোলিং দেখা গেলেও জাদেজা, কুলদীপ, অশ্বিনদেরন। ঘরের মাঠে জাদেজা একাই নিলেন ৫ উইকেট।কুলদীপ দুটি, বুমরাহ ও অশ্বিন একটি করে উইকেট নিলেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভারতীয় স্পিনারদের দাপটে দিশেহারা হয়ে ইংল্যা‌ন্ড দল। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করা বেন ডাকেট ফিরলেন ৪ রানে। তাঁকে দুরন্ত ভাবে রান আউট করলেন জুরেল।

১১ রান করে বুমরাহের বলে আউট হলেন জ্যাক ক্রলি।এরপরই ঘরের মাঠে বল হাতে শুরু জাদেজার ম্যাজিক। অলি পোপকে ফেরালেন ৩ রানে। এরপর জনি বেয়ারস্টোকে ৪ এবং জো রুটকে ৭ রানে সাজঘরে ফেরালেন জাড্ডু। ১৫ রান করে কুলদীপে শিকার হলেন বেন স্টোকস।

খাতা খোলার আগেই রেহান আহমেদকেও ফেরালেন সেই কু‌লদীপ। ১৬ রান করে জাদেজার বলেই আউট হলেেন ফোকস। তাঁকে স্ট্যাম্প করলেন জুরেল। বল হাতে উইকেট পেলেন অশ্বিনও।১৬ রানে টম হার্টলিকে ফেরালেন অশ্বিন। ইংল্যা‌ন্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করলেন মার্ক উড। শেষ পর্যন্ত জাজেদার বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন উড।

ভারতীয় ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে রাজ করলেন যশস্বী। তরুণ এই ব্যাটার অপরাজিত থাকলেন ২১৪ রানে। এটাই টেস্টে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস। ২৩১ বলে দ্বিশতরান পূর্ণ করেন এ দিন। যশস্বীর ইনিংসটি ১৪টি চার এবং ১২টি ছয় দিয়ে সাজানো। একাধিক রেকর্ড গড়লেন ভারতীয় এই ব্যাটসম্যান। সরফরাজ খান ৭২ বলে ৬৮ রান করলেন। ৬টি চার এবং ৩টি ছক্কা মারলেন অভিষেককারী এই ব্যাটার। শুভমন গিল আউট হলেন ৯১ রান করে। একটুর জন্য শতরান পেলেন না।

সকালেই বিসিসিআই ঘোষণা করে দিয়েছিল দলের সঙ্গে যোগ দেবেন আর অশ্বিন। যিনি তৃতীয় দিনে মায়ের অসুস্থতার জন্য চেন্নাই ফিরেছিলেন। কিন্তু রবিবার রাজকোটে পৌঁছেই যে অশ্বিন মাঠে নেমে পড়বেন তা বোঝা যায়নি। রবিবার চা বিরতির পর মাঠে নামতে দেখা যায় অশ্বিনকে। এমনকি বলও করলেন চতুর্থ দিনে। মায়ের শরীর খারাপ হওয়ার জন্য বাড়ি ফিরতে হয়েছিল তাঁকে। বিশেষ বিমানে মাঠে ফিরিয়ে আনা হয় অশ্বিনকে।

২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায় ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+