IND vs ENG: আমেদাবাদেও ভারতের বিরাট জয়! হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ব্যর্থ ইংল্যান্ড
IND vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতে একদিনের আন্তর্জাতিক সিরিজে হোয়াইটওয়াশ হলো ইংল্যান্ড। আজ আমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে বিরাট লজ্জার সম্মুখীন হলেন জস বাটলাররা।
ইংল্যান্ড অধিনায়ক এই সিরিজের তিনটি ম্যাচেই টস জিতেছিলেন। তিনটিতেই জিতল ভারত।

ইংল্যান্ডের সামনে সিরিজ হোয়াইটওয়াশ বাঁচানোর জন্য ৩৫৭ রানের টার্গেট দিয়েছিল ভারত। ঝড়ের গতিতে শুরু করেছিলেন ইংল্যান্ডের ওপেনাররা। ওপেনিং জুটি ভাঙে ৬.২ ওভারে ৬০ রানে। ৮.২ ওভারে দ্বিতীয় উইকেট পড়ে ৮০ রানে।
১২৬ রানে তৃতীয়, ১৩৪ রানে চতুর্থ, ১৫৪ রানে পঞ্চম ও ১৬১ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ১৭৪ ও ১৭৫ রানে যথাক্রমে সপ্তম ও অষ্টম উইকেট হারায় ইংল্যান্ড। নবম উইকেট পড়ে ১৯৩ রানে। শেষ অবধি ৩৪.২ ওভারে ২১৪ রানেই শেষ হয়ে যায় বাটলারের দল।
গাস অ্যাটকিনসন ১৯ বলে ৩৮ ও টম ব্যান্টন ৪১ বলে ৩৮ রান করেন। টম ব্যান্টন ইংল্যান্ড দলে এসেছেন জ্যাকব বেথেলের জায়গায়। ফিল সল্ট ২১ বলে ২৩, বেন ডাকেট ২২ বলে ৩৪, জো রুট ২৯ বলে ২৪, হ্যারি ব্রুক ২৬ বলে ১৯ রান করে আউট হন।
অধিনায়ক জস বাটলার ৯ বলে ৬, লিয়াম লিভিংস্টোন ২৩ বলে ৯, আদিল রশিদ ৫ বলে ০, মার্ক উড ৭ বলে ৯ রান করেন। ৪ বলে ২ রানে অপরাজিত থাকেন সাকিব মাহমুদ।
অর্শদীপ সিং ৫ ওভারে ৩৩, হর্ষিত রানা ১টি মেডেন-সহ ৫ ওভারে ৩১, অক্ষর প্যাটেল ১টি মেডেন-সহ ৬.২ ওভারে ২২ ও হার্দিক পাণ্ডিয়া ৫ ওভারে ৩৮ রান খরচ করে ২টি করে উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর ৫ ওভারে ৪৩ ও কুলদীপ যাদব ৮ ওভারে ৩৮ রান দিয়ে ১টি করে উইকেট নেন।
এর আগে, টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ভারত ৫০ ওভারে তোলে ৩৫৬ রান। শুভমান গিল ১০২ বলে ১১২, শ্রেয়স আইয়ার ৬৪ বলে ৭৮, বিরাট কোহলি ৫৫ বলে ৫২, লোকেশ রাহুল ২৯ বলে ৪০ রান করেন।
রোহিত শর্মা ২ বলে ১, হার্দিক পাণ্ডিয়া ৯ বলে ১৭, অক্ষর প্যাটেল ১২ বলে ১৩, ওয়াশিংটন সুন্দর ১৪ বলে ১৪, হর্ষিত রানা ১০ বলে ১৩, অর্শদীপ সিং ২ বলে ২ রান করেন। ১ বলে ১ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। আদিল রশিদ ৬৪ রানের বিনিময়ে নেন চার উইকেট। মার্ক উড ২টি, সাকিব মাহমুদ, গাস অ্যাটকিনসন ও জো রুট একটি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications