IND vs ENG, ICC World Cup 2023: দলে নেই হার্দিক, অনিশ্চিত রোহিতও, ইংল্যান্ডের বিরুদ্ধে কে হবেন ভারত অধিনায়ক?
রবিবার লখনউতে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়নরা এবার কঠিন পরিস্থিতিতে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরে হঠাত করেই চোটের উদ্বেগ!
শনিবার একানা ক্রিকেট স্টেডিয়ামে রোহিত ব্যাটিং প্র্যাকটিসের সময় কব্জিতে চোট পান। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলা নিয়ে শনিবার রাত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। রবিবার সকালেও বিভিন্ন রিপোর্ট অনুসারে খুব একটা সুখবর নেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। রোহিতকে এই ম্যাচে খেলতে দেখা না পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

রোহিত একান্তই খেলতে না পারলে কে হবেন ভারতীয় দলের অধিনায়ক? কারণ ইতিমধ্যেই সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া দলের বাইরে। রোহিত চোটের জন্য ছিটকে গেলে কে যাবেন টস করতে। উঠে আসছে লখনউয়ের ঘরের ছেলে কেএল রাহুলের নাম। হার্দিকের অনুপস্থিতিতে রোহিত খেলতে না পারলে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নেতৃত্ব দিতে পারেন রাহুল।
এরআগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে রোহিত বিশ্রামে থাকায় প্রথম দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন কর্ণাটকী এই তারকা। বিশ্বকাপেও কী এবার নেতৃত্বের অভিষেক হতে চলেছে রাহুলের।

ইতিমধ্যেই চোটের কারণে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। নিউজিল্যান্ড ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে রোহিত মাঠের বাইরে গিয়েছিলেন। পরে অবশ্য খেলতে তাঁর অসুবিধা হয়নি। রোহিতের অনুপস্থিতিতে সেই ম্যাচে কিছুক্ষণের জন্য নেতৃত্বের ভার সামলান রাহুল।
আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক কেএল রাহুল। তাই অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম তাঁর কাছে হোম গ্রাউন্ড। প্রিয় মাঠে ফিরে বেশ নস্টালজিক ভারতীয় দলের তারকা এই ক্রিকেটার।তবে শেষ বার এই মাঠ থেকে তিক্ত স্মৃতি নিয়েই বেরিয়েছিলেন রাহুল। আইপিএলের ম্যাচে চোট পেয়ে অন্ধকার নামে রাহুলের কেরিয়ারে। সেই মাঠে রাহুল অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ইংল্যা্ন্ডের বিরুদ্ধে ম্যাচে ৪৭ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করবেন হিটম্যান।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications