IND vs ENG, ICC World Cup 2023:অভিশপ্ত স্মৃতি ভুলে ফের লখনউতে নামছেন, শুনে নিন রাহুলের মন কি বাত
এভাবেও ফিরে আসা যায়! মাত্র কয়েক মাস আগেই একানা স্টেডিয়ামের মাঠেই আইপিএলেরর ম্যাচে চোট পেয়েছিলেন কেএল রাহুল। ক্রিকেট কেরিয়ারে অন্ধকার নেমে এসেছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটারের। তারপর অস্ত্রপচার, রিহ্যাব, ট্রেনিং শেষে এশিয়া কাপে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেন রাহুল। অভিশপ্ত সেই অধ্যায়কে পিছনে ফেলে সেই একই মাঠে নামতে চলেছেন রাহুল। অবশ্যই ভারতীয় দলের জার্সিতে, বিশ্বকাপের ম্যাচ।
আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক কেএল রাহুল। তাই অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম তাঁর কাছে হোম গ্রাউন্ড। প্রিয় মাঠে নেমে বেশ আবেগপ্রবণ ভারতীয় দলের তারকা এই ক্রিকেটার। শনিবার ভারত ইংল্যান্ড ম্যাচের আগেরদিন বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানেই একানা স্টেডিয়ামে নামার আগের রাহুল তুলে ধরেছেন তাঁর মন কি বাত।

রাহুল বলেছেন, 'লখনউয়ের একানা স্টেডিয়াম আমার কাছে ঘরের মাঠ। আমি আইপিএলে লখনউ সুপার জায়ান্টাস দলের হয়ে খেলি। এই মাঠ আমার হৃদয়ে রয়েছে। আজ এই মাঠে নেমে যখন দৌড়াচ্ছিলাম তখন আমাদের ট্রেনার রজনী স্যারকে বলছিলাম আমার হৃদয়ের কতটা গভীরে রয়েছে এই স্টেডিয়াম।'
শেষবার তিক্ত স্মৃতি এই মাঠ থেকে বেরিয়েছিলেন, সেই প্রসঙ্গও উঠে আসে রাহুলের কথায়। ভারতীয় দলের তারকা ক্রিকেটার বলেন, 'শেষবার যখন এই মাঠে খেলতে নেমেছিলাম তখন খুব একটা ভালো অভিজ্ঞতা হয়নি। যা ঘটেছিল তা আমার ক্রিকেট কেরিয়ারের জন্য ভালো নয়। তবে আবার লখনউতে ফিরে আসতে পেরে ভালো লাগছে।'
ইংল্যান্ড দল প্রসঙ্গে রাহুল বলেন, 'ইংল্যান্ড অবশ্যই খুব শক্তিশালী দল।' এরপরই একানা স্টেডিয়ামের সাজঘর দর্শকদের জন্য তুলে ধরেন রাহুল। এই স্টেডিয়ামের প্রতিটি কোনা তাঁর কাছে পরিচিত। সাজঘরেও রয়েছে বিশেষ অভিনবত্ব। ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটারের ছবি রয়েছে একানা স্টেডিয়ামের ড্রেসিং রুমে।
লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে ভারত। তবে জোর আলোচনা শুরু হয়েছে, রোহিতদের তিন স্পিনারে নামা উচিত কি না। টিম কম্বিনেশন নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে রোহিত ব্রিগেড। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই বিদায়ের মুখে।













Click it and Unblock the Notifications