IND vs ENG: গিলের শতরান, হাফ সেঞ্চুরি বিরাট ও শ্রেয়সের, স্বস্তি রাহুলে! ইংল্যান্ডকে ৩৫৭ রানের টার্গেট দিল ভারত

IND vs ENG: আমেদাবাদে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে বড় রান তুলল ভারত। একদিনের আন্তর্জাতিক সিরিজে চুনকাম এড়াতে ইংল্যান্ডের টার্গেট ৩৫৭ রানের।

শুভমান গিল পেলেন কেরিয়ারের সপ্তম অর্ধশতরান। হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার ও বিরাট কোহলি। আদিল রশিদের ঝুলিতে চার উইকেট।

IND vs ENG

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। সাকিব মাহমুদের প্রথম ওভারে আসে চার রান। মার্ক উড এদিন নিজের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরান রোহিত শর্মাকে (২ বলে ১)। রোহিত কট বিহাইন্ড হন। দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি ও শুভমান গিল ১১৬ রান যোগ করেন।

বিরাট ৫০ বলে অর্ধশতরান পূর্ণ করেন। আদিল রশিদের বলে কট বিহাইন্ড হন ৫৫ বলে ৫২ রান করে। মেরেছেন সাতটি চার ও একটি ছয়। এরপর শুভমান গিল ও শ্রেয়স আইয়ার তৃতীয় উইকেট জুটিতে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন।

শুভমান দিল ১৪টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১০২ বলে ১১২ রান করেন। শ্রেয়স আইয়ার চলতি সিরিজে দ্বিতীয় অর্ধশতরানটি পূর্ণ করেন ৪৩ বলে। আটটি চার ও ২টি ছয়ের সাহায্যে চারে নামা শ্রেয়স ৬৪ বলে ৭৮ রান করলেন। তিনিও আদিল রশিদের বলে কট বিহাইন্ড হন।

হার্দিক পাণ্ডিয়া ৯ বলে ১৭ রান করে রশিদের দুরন্ত ডেলিভারিতে ক্লিন বোল্ড হয়ে যান। অক্ষর প্যাটেল ১২ বলে ১৩ রান করে জো রুটের শিকার। লোকেশ রাহুল প্রথম দুটি ওডিআইয়ে যথাক্রমে ২ ও ১০ রান করে আউট হলেও আজও তাঁর পরিবর্তে ঋষভ পন্থকে নামায়নি ভারত।

রাহুল দলের আস্থার মর্যাদা দিয়ে এদিন ২৯ বলে ৪০ রান করলেন। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে। এই ইনিংস নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে। হর্ষিত রানা করেন ১০ বলে ১৩। শেষ ওভারে ভারতের দুটি উইকেট পড়ে।

৫০তম ওভারের তৃতীয় বলে ওয়াশিংটন সুন্দর ১৪ বলে ১৪ রান করে মার্ক উডের শিকার হন। শেষ বলে অর্শদীপ সিং রান আউট হন ২ বলে ২ রান করে। ১ বলে ১ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। ভারত ৫০ ওভারে তোলে ৩৫৬ রান।

ইংল্যান্ডের সফলতম বোলার আদিল রশিদ। ১০ ওভারে ৬৪ রান খরচ করে নিলেন চার উইকেট। মার্ক উড ১টি মেডেন-সহ ৯ ওভারে ৪৫ রান খরচ করে পেলেন ২ উইকেট। সাকিব মাহমুদ ১০ ওভারে ৬৮, গাস অ্যাটকিনসন ৮ ওভারে ৭৪ ও জো রুট ৫ ওভারে ৪৭ রান খরচ করে একটি করে উইকেট নিয়েছেন।

ভারত প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে তোলে ১ উইকেটে ৫২ রান। ১০.১ ওভার থেকে ৪০ ওভার পর্যন্ত দ্বিতীয় পাওয়ারপ্লে-তে ভারতের সংগ্রহ ২২৩ রান, তিন উইকেটে। তৃতীয় পাওয়ারপ্লে-তে ৪০.১ ওভার থেকে ৫০ ওভার পর্যন্ত ভারত ৬ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে। শেষ পাঁচ ওভারে আসে ৪১ রান, চার উইকেট খুইয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+