IND vs ENG: বিশাখাপত্তনমে ইংল্যান্ডের প্রেরণা বার্মিংহ্যাম! শুভমানের হুঙ্কার ৪ দিনে খেল খেতমের

IND vs ENG: বিশাখাপত্তনম টেস্টে কঠিন পরীক্ষার মুখে বাজবল। টেস্টের বাকি ২ দিন। ইংল্যান্ড ৩৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ইতিমধ্যেই একটি উইকেট খুইয়েছে। এখনও জিততে দরকার ৩৩২ রান।

রীতিমতো রেকর্ড গড়ে ইংল্যান্ডকে জয় ছিনিয়ে নিতে হবে। কেন না, এত রান তাড়়া করে টেস্ট জেতেনি থ্রি লায়ন্স। তবে বেন স্টোকসরা চাইবেন বিশাখাপত্তনমে বার্মিংহ্যাম টেস্টের পুনরাবৃত্তি ঘটাতে।

IND vs ENG: বিশাখাপত্তনমে ইংল্যান্ড বার্মিংহ্যাম টেস্টের পুনরাবৃত্তি চাইছে

২০২২ সালের জুলাইয়ে অসমাপ্ত সিরিজের পঞ্চম টেস্ট খেলতে ইংল্য়ান্ডে গিয়েছিল ভারত। পঞ্চম টেস্টটি হয়েছিল বার্মিংহ্যামে। সেই টেস্টটি জিতে সিরিজ ২-২ করেছিল ইংল্যান্ড। প্রথম টেস্টে ভারতের ৪১৬ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৮৪ রানে। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে করে ২৪৫।

যার ফলে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩৭৮ রান। ১০৭ রানে প্রথম ও দ্বিতীয় এবং ১০৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছিল বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। যদিও তারপর ভারতীয় বোলাররা আর ইংল্যান্ড ইনিংসে আঘাত হানতে পারেননি। জো রুট ১৭৩ বলে ১৪২ ও জনি বেয়ারস্টো ১৪৫ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন। দুই ইনিংসেই শতরান করে ম্যাচের সেরা হন বেয়ারস্টো।

তবে বার্মিংহ্যামের উইকেটের সঙ্গে বিশাখাপত্তনমের উইকেটের ফারাক রয়েছে। তিন দিন খেলা হয়ে গিয়েছে। বল এবার ঘুরতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। শুভমান গিল আজ শতরান করেছেন। দিনের খেলার শেষে তিনি বলেন, উইকেটে ব্যাট করা কঠিন হবে না। কোনও কোনও বল বেশি ঘুরছে, নীচুও হচ্ছে।

কাল সকালে উইকেটের আর্দ্রভাব পেসাররা কাজে লাগাতে পারলে ভারতের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করেন শুভমান। তিনি তো বলেই দিলেন, আমাদের আরও কিছুটা রান থাকলে ভালো হতো। কিন্তু বোলাররা এই পিচে সঠিক জায়গায় বল রাখতে পারলে কালকেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যেতে পারবে।

ইংল্যান্ড অবশ্য ইতিবাচকভাবেই রান তাড়া শুরু করেছে। রক্ষণাত্মক শট খেলতে গিয়ে আউট হয়েছেন ওপেনার বেন ডাকেট। রবিচন্দ্রন অশ্বিনের বল পা বাড়িয়ে খেলতে গিয়েছিলেন। ব্যাটে লেগে বল উঁচুতে উঠে যায়। বলের দিকে নজর রেখে সামনের দিকে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন কেএস ভরত।

৬টি চারের সাহায্যে ডাকেট ২৭ বল ২৮ রান করেছেন। অপর ওপেনার জ্যাক ক্রলি তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫০ বলে ২৯ রান করে অপরাজিত রয়েছেন। নাইটওয়াচম্যান রেহান আহমেদ ৮ বলে ৯ রান করে ক্রিজে রয়েছেন, তিনিও দুটিও বাউন্ডারি মেরেছেন।

জসপ্রীত বুমরাহ পাঁচ ওভারে ১টি মেডেন-সহ ৯ রান খরচ করেছেন। মুকেশ কুমারের টেস্টে প্রত্যাবর্তন এখনও সুখকর নয়। প্রথম ইনিংসে ১টি মেডেন-সহ ৭ ওভারে ৪৪ রান দিয়ে উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে তিনি ২ ওভারে ১৯ রান দিয়ে বসে রয়েছেন। কুলদীপ যাদব চার ওভারে ২১ ও অক্ষর প্যাটেল ১ ওভারে ১০ রান দিয়ে উইকেট পাননি। অশ্বিন ২ ওভার হাত ঘুরিয়ে ৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। আর তিন উইকেট পেলেই তিনি ৫০০ উইকেটের ক্লাবে নাম লেখাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+