Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: ভারতীয় দলে তিন পরিবর্তন, নিয়মরক্ষার ম্যাচে ভারত-ইংল্যান্ডের প্রথম একাদশে সযোগ পেলেন কারা?

নাগপুর এবং কটকে জিতে একদিনের সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল। বুধবার সিরিজের শেষ একদিনের ম্যাচ খেলতে নামছে ভারত এবং ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ভারতের কাছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

ইংল্যান্ড দলে একটি পরিবর্তন হল,টম ব্যান্টন দলে এলেন জেমি ওভারটনের জায়গায়। ভারতীয় দলে তিন পরিবর্তন হল। শামি এবং জাদেজাকে বিশ্রাম দেওয়া হল। বরুণ খেলতে পারছেন না হালকা ফিটনেস সমস্যায়। দলে এলেন কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও অর্শদীপ সিং।

টসের সময় রোহিত বলেন, আমরা প্রথমে ব্যাটিং করতেই চেয়েছিলাম। শেষ দুই ম্যাচে আমরা পরে ব্যাট করেছি। এই ম্যাচে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে রান তুলতে চাই। আমাদের দলে বেশ কিছু তরুণ প্রতিভা আছে। তাঁরা ভালো খেলছে। আমরা এই ম্যাচে শামি জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে,. বরুণের একটা কালসিটে আছে। ফলে কুলদীপ, ওয়াশিংটন ও অর্শদীপকে দলে আনা হয়েছে।

সিরিজ জয় ইতিমধ্যেই হয়ে গিয়েছে ফলে শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট, এমন জল্পনা ছিলই। কারণ কোনও রকম প্রস্তুতি ম্যাচ না খেলেই সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে ভারত।

এই ম্যাচে ফোকাসে মূলত বিরাট কোহলি। কারণ দ্বিতীয় একদিনের ম্যাচে দলে ফিরলেও রান পাননি কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোহলির কাছে। ফর্মে ফিরলে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামতে পারবেন আর ব্যর্থ হলে আরও চাপ বৃদ্ধি পাবে।

গত ম্যাচে দুরন্ত ছন্দে ব্যাটিং করেছেন রোহিত শর্মা। এই ম্যাচেও তাঁর লক্ষ্য থাকবে রান করে নিজের আত্মবিশ্বাসকেও আরও বৃদ্ধি করে নেওয়ার। কটকের ছন্দ ধরে রাখাই লক্ষ্য হবে রোহিতের। এই ম্যাচেও রোহিতের জন্য অপেক্ষা করছে একাধিক রেরর্ড। এই ম্যাচে ১৩ রান করলে রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিকে ১১ হাজার রান পূর্ণ করে ফেলবেন।

মোতেরায় মূলত কালো মাটির পিচ ব্যবহার করা হয়। এই একই পিচে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনাল ম্যাচও খেলা হয়েছিল। এই পিচ প্রথমার্ধে ধীরগতির থাকলেও পরের দিকে ব্যাটিংয়ের জন্য আরও ভালো হয়।

ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, অর্শদীপ সিং।

ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), টম ব্যান্টন, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, আটকিনসন, সাকিব মাহমুদ , আদিল রশিদ, মার্ক উড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+