IND vs ENG: বার্মি আর্মির স্বভাব বদলাল! ধোনির শহরে মেতে শাহরুখকে নিয়ে, দেখুন ভিডিও

IND vs ENG: ইংল্যান্ডের খেলা যেখানেই থাকে সেখানেই থাকে বার্মি আর্মি। ভারত-সহ প্রতিপক্ষকে খোঁচা দিতে এই ইংল্যান্ডের বার্মি আর্মির জুড়ি মেলা ভার।

তবে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগতেই পারে, বার্মি আর্মির স্বভাব কি বদলাল? অভব্যতা সরিয়ে রেখে বার্মি আর্মি যেন নিজেদের ভাবমূর্তি ভালো করার চেষ্টায় রত।

IND vs ENG: বার্মি আর্মির স্বভাব বদলাল!

আজ রাঁচি টেস্টে প্রথম দিনের প্রথম সেশনে বাজবল রণকৌশল ভোঁতা হয়েছিল আকাশ দীপের ধাক্কায়। দিনের শেষে অবশ্য জো রুটের অপরাজিত শতরান, সেই সঙ্গে প্রথমে বেন ফোকস ও পরে অলি রবিনসনের যোগ্য সঙ্গতে ৭ উইকেটে ৩০২ রানে পৌঁছেছে ইংল্যান্ড।

এরই মধ্যে বার্মি আর্মি মেতে উঠেছিল শাহরুখ-প্রেমে। না, ধোনির শহরে টেস্টে কিং খান হাজির ছিলেন না। তিনি ছিলেন বেঙ্গালুরুতে। ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। ছিলেন না ধোনিও। কিন্তু আজ জেএসসিএ স্টেডিয়ামের গ্যালারিতে শোনা গেল, কাল হো না হো।

ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমী ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের খেলা দেখতে হাজির হচ্ছেন স্যাক্সোফোন হাতে। খেলা চলাকালীন তাঁর স্যাক্সোফোনে উঠে আসছে নানা গান। অবশ্যই তাতে থাকছে বলিউডের বিখ্যাত গান। রাজকোটে তিনিই স্যাক্সোফোনে বাজিয়েছিলেন, অমিতাভ বচ্চনের শোলের বিখ্যাত গান ইয়ে দোস্তি...।

আজ অবশ্য বিগ বিগ নন, স্যাক্সোফোনে বাজল কিং খানের কাল হো না হো ছবির বিখ্যাত টাইটেল ট্র্যাক। যা শুনে মেতে উঠলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কেউ নাচলেনও সুরমূর্চ্ছনায়। এই সংক্রান্ত ভিডিও শেয়ার করা হয়েছে ইংল্যান্ডের বার্মি আর্মির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। যা নিয়ে ধেয়ে এসেছে মিশ্র প্রতিক্রিয়া।

কেউ যেমন প্রশংসা করেছেন, কেউ আবার লিখেছেন, সঠিক গানই বাজাচ্ছেন ওই ভদ্রলোক। টেস্টে ইংল্যান্ডের বাজবল দর্শনের সঙ্গে এক্কেবারে মানানসই গান। কেউ লিখেছেন, ভারতের মানুষ বিতর্ক পছন্দ করেন না। তাঁরা জানেন অতিথি, অভ্যাগতদের কীভাবে অভ্যর্থনা জানাতে হয়। এক ভক্ত আবার লিখেছেন, হিমাচল প্রদেশের ধরমশালায় পঞ্চম টেস্টেও এমন দৃশ্য দেখতে চাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+