Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: হায়দরাবাদে অপ্রত্যাশিত হার ভারতের, সিরিজের শুরুতেই দাপট বাজবলের

হায়দরাবাদ টেস্টে হার ভারতের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ল ভারতীয় দল। বিরাটহীন ভারতের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হল। ২৩১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২০২ রানেই শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। ২৮ রানে হারল ভারত। ৫ ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল ইংল্যান্ড।

১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ৩১৬, তাঁরা এগিয়ে ১২৬ রানে। চতুর্থ দিনের সকালে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য কিছুটা চাপ তৈরি করলেন এই ইংরেজ ব্যাটার। দ্বিশতরান না পেলেও ১৯৬ রানের ইনিংস খেললেন। ভারতকে জয়ের জন্য করতে হত ২৩১।

IND vs ENG

জবাবে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা শুরুটা ভালোই করেছিলেন। ওপেনিং জুটি করে ৪২ রান। কিন্তু ইংল্যান্ড বোলারদের চাপে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ভারতের তারকা খচিত ব্যাটিং লাইন আপ। কারণ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে বড় রান করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে পুরোপুরি ব্যর্থ হল ভারতের টপ অর্ডার।

প্রথমেই আউট হলেন যশস্বী। হার্টলির বলে ১৫ রান করে আউট হলেন ভারতীয় ওপেনার। এরপর রোহিত শর্মা ৩৯ রান করে সাজঘরে ফিরলেন। ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন গি‌ল। ০ রানেই আউট হলেন গিল। দুই ব্যাটারই হার্টলির বলে শিকার হলেন। প্রথম ইনিংসে ৮৬ রান করা রাহুল এই ম্যাচে ২২ রান করেই আউট হলেন রুটের বল। ১৭ রান করলেন হার্টলির বলেই উইকেট দিলেন অক্ষর।

দ্বিতীয় ইনিংসে জাদেজার সংগ্রহ মাত্র ২। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের দুরন্ত থ্রোয়ে রান আউট হলেন।শেষদিকে অশ্বিন এবং ভরত জুটি একটা মরিয়া লড়াই শুরু করেন, তাঁদের ব্যাটে ভর করে জয়ের একটা স্বপ্ন দেখতে শুরু করে ভারত। কিন্তু এই দুই ব্যাটার পুরো দিনটা কাটিয়ে যেতে পারলেন না। হার্টলির বলেই বোল্ড হলেন ভরত। এরপরও আশা ছিল অশ্বিনকে নিয়ে।

কিন্তু বেলাশেষে ধৈর্য্য হারালেন অশ্বিনও। হার্টলি্র বল স্টেপ আউট করে মারতে গেলে স্ট্যাম্প হলেন অশ্বিন। ম্যাচের ফয়সালা করে নিতে আলো থাকায় চতুর্থ দিনে ম্যাচের সময়সীমাকেও বৃদ্ধি করা হল। এরপর বুমরাহ এবং সিরাজ শেষ ভরসা ছিলেন ভারতীয় দলের। সিরাজ ১২ রানে হার্টলির বলে আউট হতেই সব আশা শেষ। দিনের শেষ ওভারে বাজিমাত ব্রিটিশদের। ফলে চতুর্থ দিনেই খেলা শেষ হল।

IND vs ENG: যশস্বীর বিদেশিনী বান্ধবী, ভারতীয় ক্রিকেটারের প্রেমের কাহিনীতে উত্তাল নেট দুনিয়া
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনে ২৪৬ রান করে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল(৮০), কেএল রাহুলের ৮৬ ও জাদেজার ৮৭ রানে ৪৩৬ রান তোলে ভারত।কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের অলি পোপের ১৯৬ রানের ইনিংসটাই সব হিসাবে পাল্টে দিল।

প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েও জয় অধরাই থাকল ভারতের। চতুর্থ দিনের শুরুটাও ভারত নিজের অনুকূলেই রেখেছিল। কিন্তু প্রথমে ব্যাট হাতে পোপের দাপট, আর দ্বিতীয় ভাগে বল হাতে হার্ট‌লির গুগলি। এই ব্রিটিশ বোলার দ্বিতীয় ইনিংসে নিলেন ৬২ রানে ৭ উইকেট। একটি করে উইকেট নেন জো রুট ও লিচ। আগামী ২ ফেব্রুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+