IND vs ENG: পন্থের ফেরার রাস্তা কঠিন করলেন ‘দ্বিতীয় ধোনি’, জুরেলের স্যালুট সেলিব্রেশনের নেপথ্যের কারণ জানুন

রাঁচি মানেই মহেন্দ্র সিং ধোনির শহর। ঝাড়খণ্ডের রাজধানী শহর থেকে ভারতীয় ক্রিকেটের নক্ষত্র হয়ে উঠেছিলেন ক্যাপ্টেন কুল। সেই রাঁচিতেই কী ভারত পেয়ে গেল দ্বিতীয় ধোনিকে।গ্লাভস হাতে আগেই দলকে ভরসা দিয়েছিলেন আর নিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতেও লম্বা ইনিংস খেলে টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখলেন জুরেল।

ঋষভ পন্থের দুর্ঘটনারর পরই থেকে টেস্টে উইকেটরক্ষকের ভূমিকায় নানা পরীক্ষা-নীরীক্ষা চালিয়ে এসেছে ভারত। ঋদ্ধিমানকে বাদ দেওয়া হয়েছে ফলে কখনও ঈশান কিষাণ, কখনও রাহুল বা কেএস ভরতকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কেউই সেভাবে ভরসা দিতে পারেননি। সম্প্রতি ঈশানকে দল থেকে ব্রাত্য রাখা হয়েছে। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে উইকেটরক্ষক হিসাবে সুযোগ পান জুরেল।

IND vs ENG

রাজকোটে টেস্ট অভিষেক হয় ধ্রুব জুরেলের। রাঁচিতে দল যখন একেবারে কোনঠাসা সেখান থেকেই ব্যাট হাতে লড়াই শুরু করলেন। ৯০ রানে যখন আউট হলেন তখন ভারত বিপদ সীমানা পেরিয়ে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের মতো পুঁজি পেয়ে গিয়েছে। ৯৬ বলে ৫০ রান করার পর অভিনব সেলিব্রেশন করলেন ভারতীয় দলের উইকেটরক্ষক। স্যালুট করলেন ধ্রুব জুরেল। এই স্যালুট তাঁর সেনাকর্মী বাবার উদ্দেশ্যে বলেই মনে করা হচ্ছে।

বাবা ছিলেন সেনা কর্মী, কার্গিলের যুদ্ধেও লড়াই করেছেন। ফলে লড়াই যেন জুরেলের রক্তেই আছে। তাই সময় এবং প্রতিপক্ষ যতই কঠিন হোক। তাই তিনি যে লড়াইয়ের ময়দান ছাড়বেন না তা দ্বিতীয় ম্যাচেই বুঝিয়ে দিলেন যোদ্ধাপুত্র। সেই সঙ্গে পেয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের বিরাট সার্টিফিকেটও।

ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় গাভাসকর বলেন, 'হয়তো খুব তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে, তবুও বলছি, আরও একজন ধোনি তৈরি হচ্ছে জুরেল ধোনির মতো স্ট্রিট স্মার্ট ক্রিকেটার। শুধুমাত্র এই ম্যাচের ক্ষেত্রেই নয় এর আগে রাজকোটেও ওর খেলা ভালো লেগেছে, বিশেষ করে কিপিং। বেশ কিছু থ্রো যে ভাবে দুরন্তভাবে গ্রহণ করেছে, ব্যাটিংও কপি বুক স্টাইল নয়। পরিস্থিতি অনুযায়ী আক্রমণ করছে।'

জুরেল কিন্তু পন্থের জন্য লড়াইকে আরও কঠিন করে তুললেন। কারণ চোট কাটিয়ে প্রত্যাবর্তনের লক্ষ্যে তৈরি হচ্ছেন ঋষভ পন্থ। আসন্ন আইপিএলেই মাঠে নেটমে পড়তে চলেছে দিল্লি ক্যাপিটালসের হয়ে। এরপর ভারতীয় দলের দরজায়ও কড়া নাড়বেন। কিন্ত ধ্রুব জুরেল যা খেলছেন তা কিন্তু পন্থের চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+