IND vs ENG: রাজকোটে অশ্বিনের বিকল্প কে হলেন? কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? জানুন আইসিসির নিয়ম
মায়ের অসুস্থতার জন্য শুক্রবার রাতেই ভারতীয় দলের শিবির ছাড়তে হয়েছে রবি অশ্বিনকে। তাঁর পরিবর্তে তৃতীয় টেস্টের বাকি দিন কে খেলবেন তা নিয়ে চর্চা শুরু হয়। অবশেষে শনিবার সকালেই ম্যাচ শুরুর পরই বিষয়টি নিয়ে যবনিকা পতন হল।
জল্পনা মতোই এই টেস্টে কার্যত ১০ জনে খেলতে হবে ভারতকে। কারণ একমাত্র কনকাসন বা করোনা আক্রান্ত হয়ে কেউ খেলতে না পারলে তাঁর পরিবর্ত ব্যাটিং, বোলিং করতে পারেন। এই ক্ষেত্রে সেটা না হওয়ায় অশ্বিনের পরিবর্তে একজন ফিল্ডারকে মাঠে নামাতে পারল ভারত। রিজার্ভ স্কোয়াডে থাকা দেবদত্ত পাল্লিকল হলেন রাজকোট টেস্টে অশ্বিনের বিকল্প ফিল্ডার।

অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে পাঁচশো উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব দেখালেন রাজকোটে। কিন্তু দিনের শেষটা ভালো হল না তাঁর জন্য, ভারতের জন্য তো বটেই। মায়ের অসুস্থতার জেরে তড়িঘড়ি রাজকোট ছেড়ে চেন্নাই ফিরতে হয়েছে ভারতের এই তারকা স্পিনারকে
এই টেস্টে ভারত ১০ জন ক্রিকেটার নিয়ে খেলবে। একজন পরিবর্ত ফিল্ডার নামতে পারলেও তিনি ব্যাটিং বা বোলিং করতে পারবেন না। এক্ষেত্রে দেবদত্তও বাকি দিনগুলি ফিল্ডিং করতে পারবেন। ব্যাটিং বা বোলিং করতে পারবেন না।
কোনও প্লেয়ারের মাথায় গুরুতর চোট লাগলে কনকাশন পরিবর্ত নেওয়া যায়। তবে সেটা লাইক টু লাইক পরিবর্ত হতে পারে। অর্থাত্ অশ্বিন যদি কনকাশনের কারণে ছিটকে যেতেন, সেক্ষেত্রে কোনও স্পিন বোলিং অলরাউন্ডার নেওয়া যেত। আরও পরিষ্কার করে বললে, অক্ষর প্যাটেল কিংবা ওয়াশিংটন সুন্দরকে নেওয়া যেত।
কিন্তু এই ক্ষেত্রে একজন ফিল্ডারকেই মাঠে নামাতে পারল ভারত। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব এই চার বোলার নিয়ে টেস্টের বাকি সময় লড়তে হবে ভারতকে। এই বিষয়ে আইসিসির নিয়ম কী বলছে?
২৪.১.১ ধারা অনুসারে আয়াম্পায়রকে বিকল্প ফিল্ডারকে মাঠে নামার অনুমোদন দিতে হবে। ২৪.১.১.১ ধারা অনুসারে,যদি আয়াম্পায় সন্তুষ্ট হয় যে একজন ফিল্ডার আহত হয়েছে বা অসুস্থ হয়ে পড়েছে এবং ম্যাচ চলাকালীন এটি ঘটেছে। তবেই তিনি অনুমোদন দেবেন। ২৪.১.১.২ ধারা অনুসারে অন্য কোনও পরিস্থিতিতে তিনি এই অনুমোদন দিতে পারবেন না।
IND vs ENG: সরফরাজের স্বপ্নপূরণে অবদান রয়েছে বাবারও, নৌসাদের জন্য বিরাট উপহার ঘোষণা আনন্দ মাহিন্দ্রার
একজন বদলি খেলোয়াড় বোলিং বা অধিনায়ক হিসেবে কাজ করবে না তবে আম্পায়ারের সম্মতিতে উইকেট-রক্ষক হিসেবে কাজ করতে পারবে। উল্লেখ্য, আইসিসির আইনের ৪২.৭.১ অনুসারে।
ম্যাচের তৃতীয় দিনে ভারতীয় দলের ক্রিকেটাররা কালো ব্যান্ড পড়ে খেলতে নেমেছেন। কয়েকদিন আগে দেশের প্রবীণতম ক্রিকেটার দত্তাজি গাইকোয়াড় প্রয়াত হয়েছেন। তাঁর প্রতি শোক প্রকাশ করেই ভারতীয় ক্রিকেটাররা কালো আর্ম ব্যান্ড পড়ে খেলছেন।












Click it and Unblock the Notifications