IND vs ENG: ভিসার অনুমোদনে ভারতকে নিরপেক্ষ হওয়ার আর্জি ব্রিটিশ সরকারের, শোয়েবকে ছাড়াই প্রথম টেস্টে ইংল্যান্ড

IND vs ENG: ভিসা জটিলতার জেরে প্রথম টেস্টে শোয়েব বশিরকে ছাড়াই নামতে হলো ইংল্যান্ডকে। সমারসেটে খেলা বছর ২০-র এই স্পিনার দলের সঙ্গে আসতে পারলে আজ তাঁর অভিষেকের সম্ভাবনা ছিল।

শোয়েবের ভিসার অনুমোদন পেতে দেরি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই ভারতকে খোঁচা দিল ব্রিটিশ সরকার।

IND vs ENG: ভিসার অনুমোদনে ভারতকে নিরপেক্ষ হওয়ার আর্জি ব্রিটিশ সরকারের

ভারতে আসার আগে সংযুক্ত আরব আমিরশাহীতে ইংল্যান্ডের প্রস্তুতি শিবির চলেছে। সেখানে ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার শোয়েব বশির। তবে তাঁর বাকি সতীর্থরা ভারতে আসার ভিসা পেয়ে গেলেও শোয়েব পাননি। ভিসা সংক্রান্ত জটিলতায় তাঁকে আবু ধাবিতে রেখেই ২১ জানুয়ারি এ দেশে আসে ইংল্যান্ড।

এরপর শোয়েবকে দেশে ফিরে যেতে হয়। গতকাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, শোয়েব ভিসা পেয়ে গিয়েছেন। চলতি সপ্তাহের শেষেই তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন। সমস্যা মিটে যাওয়ায় আমরা খুশি। জানা যাচ্ছে, শোয়েব রবিবার হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দেবেন।

ইংল্যান্ড হায়দরাবাদ টেস্টে নেমেছে তিন স্পিনারে। তবে শোয়েব না থাকায় পরিকল্পনায় বদল আনতে হয়েছে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বিরক্তি গোপন রাখেননি। তাঁর কথায়, ডিসেম্বরের মাঝামাধি দল ঘোষণার পরেও বশিরের ভিসা অনুমোদিত হলো না। যেখানে তাঁর দলে থাকার সম্ভাবনা ছিল, সেখানে প্রথমেই তাঁকে এমন পরিস্থিতিতে পড়তে হলো বলে বেশি হতাশ লাগছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের দফতর থেকে অবশ্য ভারতকে খানিকটা খোঁচা দেওয়া হয়েছে। এক মুখপাত্র বলেছেন, এই বিষয়টি শোয়েব বশির ও ভারত সরকারের বিষয়। তা সত্ত্বেও ভারত সরকারকে অনুরোধ করব, ব্রিটিশ নাগরিকদের ভিসা প্রদানের বিষয়টি নিরপেক্ষতার সঙ্গে দেখার জন্য। এই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কোনও বিবৃতি আসেনি। তবে জানা যাচ্ছে, ইসিবির তরফেই আবেদনের ক্ষেত্রে কিছু সমস্যা থাকায় শোয়েবের ভিসা পেতে দেরি হয়েছে।

এদিকে, হায়দরাবাদ টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের শুরুটা খারাপ না হলেও পাঁচ রানের ব্যবধানে তিন উইকেট পড়ে। তারপর প্রতিরোধ গড়ে তোলেন জো রুট ও জনি বেয়ারস্টো। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ছিল ৩ উইকেটে ১২৮। রুট ১৮ ও বেয়ারস্টো ৩২ রানে ক্রিজে ছিলেন।

১১.৫ ওভারে ৫৫ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙে ইংল্যান্ডের। রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন বেন ডাকেট (৩৯ বলে ৩৫)। ১৪.৪ ওভারে ৫৮ রানে পড়ে দ্বিতীয় উইকেট। অলি পোপ ১১ বলে ১ রানে রবীন্দ্র জাদেজার বলে আউট হন। ১৫.১ ওভারে ৬০ রানে তৃতীয় উইকেটের পতন। জ্যাক ক্রলি ৪০ বলে ২০ রান করে অশ্বিনের দ্বিতীয় শিকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+