IND vs ENG: অশ্বিন আগুন ঝরাচ্ছেন, মাঠে নেই রোহিত! কেন ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ?

IND vs ENG: ধরমশালা টেস্টের ফয়সালা কি আজই হয়ে যাবে? তৃতীয় দিনের প্রথম সেশনেই প্রশ্নটা জোরালো হলো রবিচন্দ্রন অশ্বিনের আগুনে বোলিংয়ে। দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে ইংল্যান্ড।

ভারত প্রথম ইনিংসে ২৫৯ রানের লিড নেয়। যদিও এরপর মাঠে নামতে দেখা যায়নি রোহিত শর্মাকে। দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। আইপিএলের আগে যা নিয়ে চিন্তায় রোহিত ও মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তরা।

IND vs ENG

বিসিসিআইয়ের বিবৃতিতে স্পষ্ট হয়েছে, স্টিফ ব্যাক বা পিঠে আড়ষ্টতা অনুভব করায় রোহিত আজ খেলতে নামেননি। চলতি সিরিজে এই প্রথম এমনটা হলো যে, রোহিত খেলতেই পারলেন না। গতকালই রোহিত শতরান হাঁকিয়েছেন। সেই ব্যাটিংয়ের সময়ই রোহিতের পিঠে চোট লাগল কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

প্রথম দুটি টেস্টে রোহিত প্রত্যাশিত রান পাননি। তাঁর ফর্ম চিন্তা বাড়াচ্ছিল। হায়দরাবাদ ও বিশাখাপত্তনম টেস্টে রোহিতের রান ছিল যথাক্রমে ২৪, ৩৯, ১৪ ও ১৩। এরপর রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ১৩১ ও দ্বিতীয় ইনিংসে ১৯ রান করেন রোহিত। রাঁচি টেস্টে ২ ও ৫৫।

ধরমশালা টেস্টে প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বাধিক ১১০ রান করেছেন শুভমান গিল। রোহিত শর্মাও পেয়েছেন টেস্ট কেরিয়ারের দ্বাদশ শতরান। ১৩টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৬২ বলে ১০৩ রান করে বেন স্টোকসের বলে বোল্ড হন রোহিত। রোহিত ও গিলের দ্বিতীয় উইকেট জুটিতে ওঠে ১৭১ রান।

রোহিতের চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। আর ১২ দিন পরেই আইপিএল শুরু। তার আগে রোহিতের ফিটনেস চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট। বিশেষ করে আইপিএলের পর রয়েছে টি২০ বিশ্বকাপ, যাতে ভারকে নেতৃত্ব দেবেন রোহিত।

এই পরিস্থিতিতে রোহিতের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিশ্চিতভাবেই করা হবে। মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব খোয়ানো রোহিত আইপিএলে সব ম্যাচে খেলবেন কিনা এদিনের পিঠের চোট সেই প্রশ্ন জোরালো করে দিল। নিশ্চিতভাবেই টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বড় ঝুঁকি নেবে না।

এদিকে, রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ। ২৫৯ রানে পিছিয়ে পড়ার পর ইংল্যান্ড ৯.২ ওভারে ৩৬ রানে তিন উইকেট খুইয়েছিল। এরপর পাল্টা আগ্রাসী ব্যাটিংয়ের রাস্তা বেছে নেয় বেন স্টোকসের ইংল্যান্ড। যদিও তাতে চাপ কাটেনি।

তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২২.৫ ওভারে ৫ উইকেটে ১০৩। ৮.৫ ওভারে ৫৫ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। কুলদীপ যাদব পেয়েছেন ১টি উইকেট। জ্যাক ক্রলি ০, বেন ডাকেট ২, অলি পোপ ১৯, জনি বেয়ারস্টো ৩১ বলে ৩৯ ও বেন স্টোকস ২ রানে আউট হয়েছেন। বেয়ারস্টো বাদে বাকি উইকেটগুলি অশ্বিনের। এখনও ১৫৬ রানে পিছিয়ে ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+