IND vs ENG: বাজবলের জবাব ৪-১! আড়াই দিনেই ইনিংসে টেস্ট জয় ভারতের, WTC পয়েন্ট তালিকায় অবস্থান মজবুত
IND vs ENG: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ইতিমধ্যেই শীর্ষস্থানের দখল নিয়েছে ভারত। ধরমশালায় আড়াই দিনেই ইনিংস জয় ছিনিয়ে নিয়ে সেই অবস্থান মজবুত করল ভারত।
হায়দরাবাদ টেস্ট জিতে বাজবল নিয়ে ইংল্যান্ডের লাফালাফির জবাব ৪-১ ব্যবধানে ভারতের সিরিজ জয়। সেই পরাজয়ের পর টানা চারটি টেস্ট জিতল ভারত। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের।
{image-indiatestserieswinashwin-1709972594.jpg bengali.oneindia.com
ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে আজ তৃতীয় দিন সকালে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৪৭৭ রানে। এরপর মধ্যাহ্নভোজের বিরতির আগে পাঁচ উইকেট খুইয়ে বেকায়দায় পড়ে গিয়েছিল ইংল্যান্ড। এরপর চা বিরতির নির্ধারিত সময়ের আগেই ইংল্যান্ডের বাকি পাঁচ উইকেট তুলে নেয় ভারত।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে তোলে ৪৮.১ ওভারে ১৯৫ রান। জো রুট ১২টি চারের সাহায্যে ১২৮ বলে সর্বাধিক ৮৪ রান করেন। জনি বেয়ারস্টো ৩৯, টম হার্টলি ২০, অলি পোপ ১৯ ও শোয়েব বশির ১৩ রান করেন। জ্যাক ক্রলি, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন খাতা খুলতে পারেননি। বেন ডাকেট ও বেন স্টোকস দুজনেই ২ রান করেন। বেন ফোকস ৮ রান করেন।
রবিচন্দ্রন অশ্বিন ১৪ ওভার হাত ঘুরিয়ে ৭৭ রানে পাঁচ উইকেট দখল করেন। নিজের শততম টেস্টে তিনি মোট ২৫.৪ ওভার বল করে নিলেন ৯ উইকেট। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া কুলদীপ যাদব দ্বিতীয় ইনিংসে ৪০ রান খরচ করে ২টি উইকেট পেলেন। জসপ্রীত বুমরাহ ২টি ও রবীন্দ্র জাদেজা পেয়েছেন ১টি উইকেট।
ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, প্রথম টেস্টে হারটা ছিল হতাশাজনক। তবে দলের উপর আস্থা ছিল। বিশ্বাস ছিল আমরা লড়াই দিতে পারি। ফলে সেই টেস্টে হেরে যাওয়ার পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের জন্য ভালো লাগছে। দলগত সংহতিতেই এই সিরিজ জয় সম্ভব হলো বলে মন্তব্য দ্রাবিড়ের।
রাজকোট টেস্ট চলাকালীন অশ্বিন মায়ের অসুস্থতার খবর শুরু চেন্নাই ফিরেছিলেন। যদিও তারপর এসে যোগ দেন দলের সঙ্গে। ব্যাটে-বলে নানাবিধ পারফরম্যান্সের ঊর্ধ্বে ভারতীয় হেড কোচ এই বিষয়টিকে রাখলেন। বললেন, এতেই দলের চারিত্রিক দৃঢ়তা স্পষ্ট হয়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারতের অবস্থান আরও মজবুত হলো (সাফল্যের হার ৬৮.৫১ শতাংশ) এই জয়ের দৌলতে।












Click it and Unblock the Notifications