IND vs BAN: ভারতকে চ্যালেঞ্জ ছুড়তে প্রস্তুত নাহিদ, বাংলাদেশের পেসার ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করতে পারেন
IND vs BAN: ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে আসছে বাংলাদেশ। আপাতত মীরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে অনুশীলন চালাচ্ছে বাংলাদেশ।
পাকিস্তান সফরে নজর কেড়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তিনি দেড়শো কিলোমিটার বেগেও বল করতে পারদর্শী। এবার ভারতকে চ্যালেঞ্জ ছুড়তে চান নাহিদ।

নাহিদের টেস্ট অভিষেক হয়েছিল গত মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর পাকিস্তানে ২টি টেস্ট খেলেছেন। প্রথম টেস্টে প্রথম ইনিংসে উইকেট পাননি, দ্বিতীয় ইনিংসে পান ১ উইকেট। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১ উইকেট দখলের পর দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৪৪ রানে ৪ উইকেট। এটি তাঁর টেস্টে সেরা বোলিং ফিগার।
পাকিস্তান সিরিজে দেড়শো কিলোমিটার বেগে বল করা পেসারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে আপলোড করা ভিডিওতে প্রশ্ন করা হয়েছিল, শোয়েব আখতার নাকি ব্রেট লি- নাহিদ কার মতো হতে চান? নাহিদের সাফ জবাব, আমি কারও মতো নয়। নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই।
Pacer Nahid Rana reflects on the historic win against Pakistan and looks ahead to the upcoming challenge in the India series.#BCB #Cricket #BDCricket #Bangladesh #INDvsBAN pic.twitter.com/QEydoWkcjL
— Bangladesh Cricket (@BCBtigers) September 10, 2024
তাঁর আইডল কে? এই প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, সেভাবে কাউকে ফলো করি না। তবে টিভিতে বাংলাদেশের পেসারদের দেখে বড় হয়েছি। তাঁদের সকলকেই ভালো লাগে। নাহিদ আরও জানান, দল তাঁর কাছে যা প্রত্যাশা করেছিল এবং তাঁর যা পরিকল্পনা ছিল, পাকিস্তান সফরে তা সঠিকভাবে করতে পারায় ভালো লাগছে।
তবে নাহিদ গতির মাপকাঠি মাথায় রেখে বোলিং করতে চান না। তিনি বলেছেন, কখনও মনে করিনি আমাকে ১৫২ কিলোমিটার বেগে বল করতে হবে। আমার নিজের পরিকল্পনা, দলের পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো লক্ষ্য ছিল। সেটা করতে পেরেছি।
ভারতে যে দেড়শো কিলোমিটার বেগেই বল করতে হবে এমন কোনও টার্গেট নেই নাহিদের। তিনি বলেন, প্রস্তুতি ভালোই রয়েছে। যত ভালো প্রস্তুতি থাকবে, ম্যাচে তত ভালো ফল হওয়ার সম্ভাবনা থাকে। ভারত ভালো দল। তবে ক্রিকেটে যে দল ভালো খেলে তাদেরই জেতার সম্ভাবনা বেড়ে যায়।












Click it and Unblock the Notifications