Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs AUS World Cup Final 2023: তৃতীয়বার বিশ্বকাপ জিতবে ভারত? রোহিত-বিরাটদের ভাগ্য গণনা বিখ্যাত জ্যোতিষীর

রবিবার মেগা ফাইনাল। পারফরম্যান্সের নিরিখে এইবার ঘরের মাঠে এগিয়ে থেকেই শুরু করবে ভারতীয় দল। অধিকাংশ ক্রিকেট পণ্ডিতই টিম ইন্ডিয়াকে খাতায় কলমে এগিয়ে রাখছে। ক্রিকেট পণ্ডিতদের বিশ্লেষণ নয়, একই জ্যোতিষীরাও গ্রহ-নক্ষত্র বিচার করে ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে‌ন। জ্যোতিষ সম্রাট গ্রীণস্টোন লোবো একটি সর্বভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যমে ফাইনা‌ল ম্যাচ ও ভারতীয় ক্রিকেটারদের ভাগ্য বিশ্লেষণ করেছেন।

গ্রীণস্টোন লোবো প্রথমেই অধিনায়কের ভাগ্য বিশ্লেষণ করে বলেন, '১৯৮৭ সালে জন্মানো ক্রীড়া ব্যক্তিত্বদের গ্রহ-নক্ষত্রদের অবস্থান অত্যন্ত শক্তিশালী। প্রতিটি গ্রহের অবস্থান অত্যন্ত ভালো। এরআগে আমরা দেখেছি লিও মেসি এবং জকোভিচের সাফল্য। আমার প্রথম গনণা অনুসারে ১৯৮৭ সালে জন্মানো অধিনায়কই এবার বিশ্বকাপ জিতবে। ফাইনালে এই সালে জন্মেছে একজনই অধিনায়ক আছেন, তিনি রোহিত শর্মা।'

 IND vs AUS World Cup Final 2023

একইসঙ্গে বিখ্যাত এই জ্যোতিষী বলেন, 'রোহিত বিশ্বকাপ জিতলে কপিল দেব, এমএস ধোনির সঙ্গে তাঁর নামও একইসঙ্গে উচ্চারিত হবে। এরজন্য ছয়টি গ্রহের অবস্থান অত্যন্ত শক্তিশালী হওয়া প্রয়োজন। সূর্য-চন্দ্র-শুক্র সহ ছয়টি গ্রহই বর্তমানে রোহিতের অত্যন্ত শক্তিশালী। ফলে এইবার তাঁর হাতেই বিশ্বকাপ উঠবে। ভারত এইবার বিশ্বকাপ জিতবে এটা কোনও সন্দেহ নেই।'

শুধু রোহিত নয় লোবোর গনণায় উঠে এসেছে বিরাট কোহ‌লি, কেএল রাহুল এমনকি কোচ দ্রাবিড়ের ভাগ্যচক্রও। লোবোর কথায়, 'আমরা যদি শোলে সিনেমাটি দেখব সেখানে শুধু একজন নায়ক অমিতাভই ছিলে‌ন না, একইসঙ্গে ধর্মেন্দ্র ছিলেন, সেই জেলার ছিলেন। বর্তমান ভারতীয় দলেও তাই। আসলে বিভিন্ন সময়ে জ‌ন্মানো শক্তিশালী জাতকরা একসঙ্গে হয়েছে‌ন এই দলে।'

এর পাশাপাশি লোবো বলেন, 'গনণার সময় আমরা শুধু অধিনায়কদের ভাগ্য বিশ্লেষণই করি, কেননা অধিনায়কের ভাগ্য শক্তিশালী থাকলে তা বাকিদেরও প্রভাব ফেলে। কিন্তু এবার আমি গিল থেকে শামি প্রত্যেকের তথ্য ‌নিয়েছি। শামিকে মা-কে ফোন করে জ‌ন্মবৃত্তান্ত নিয়েছি। দেখেছি তাঁর শুক্রের অবস্থান অত্যন্ত ভালো। ঠিক জাহির খানের মতো।'

ম্যাচ হাড্ডাহাড্ডি হবে কিনা নাকি একপেশে ভাবে ভারত জিতবে সেটা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি লোবো। অজি দল সম্পর্কে লোবো বলেন, 'প্যাট কামিন্স সহ অস্ট্রেলিয়া দলেও কয়েকজন শক্তিশালী ভাগ্য চক্রের ক্রিকেটার আছেন। যার ফলে এরআগে তাঁরা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে‌ন। একবার একটা বড় ট্রফি জিতলে পরের বড় ট্রফিতে এম‌নিতেই ভাগ্য কিছুটা কম সঙ্গ দেয়। রোহিত শর্মা বিগত কয়েক বছরে এশিয়া কাপই একমাত্র জিতেছে। সেটা আইসিসি ট্রফি নয়।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+