IND vs AUS World Cup Final 2023: ফাইনালে ট্রফি ভাগ্য কাদের সঙ্গে থাকবে? জেনে নিন জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

মোতেরার মহারণ ঘিরে চড়ছে পারদ। সময় যত এগিয়ে আসছে ততই কাপযুদ্ধের ফাইনাল ঘিরে বাড়ছে উন্মাদনা। একদিকে টানা ১০ ম্যাচ জেতা অপ্রতিরোধ্য ভারত অন্যদিকে ট্রফির গন্ধ পাওয়া অস্ট্রেলিয়া। দুই দলের লড়াই ঘিরে উত্তাপ চরমে। হবে নাই বা কেন। ১২ বছর পর আবার বিশ্বকাপের ফাইনালে ভারত। ঘরের মাঠে লক্ষাধিক দর্শকের সামনে কাপ জয়ের হাতছানি।

পারফরম্যান্সের নিরিখে এইবার ঘরের মাঠে এগিয়ে থেকেই শুরু করবে ভারতীয় দল। অধিকাংশ ক্রিকেট পণ্ডিতই টিম ইন্ডিয়াকে খাতায় কলমে এগিয়ে রাখছে। কিন্তু নক আউটের ম্যাচে সবসময়ই ভয়ঙ্কর অস্ট্রেলিয়া। তারা একবার ট্রফির গন্ধ পেয়ে গেলে সহজে হারতে চাইবে না। শুধু ক্রিকেট পণ্ডিতদের বিশ্লেষণ নয়, একই জ্যোতিষীরাও গ্রহ-নক্ষত্র বিচার করে ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে‌ন।

IND vs AUS World Cup Final 2023

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদেন জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি রবিবারের ফাইনালের লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে ভারতই। এই জ্যোতিষী জানিয়েছেন, ''জ্যোতিষ গণনায় দেখা গিয়েছে যে ভারতের ভাগ্য খুবই ভাল। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে রোহিত শর্মার ভাগ্যও। আত্মবিশ্বাস, প্রাণশক্তি, ইতিবাচক মনোভাব সবই লক্ষ্য করা যাচ্ছে, অনেকটাই ২০১১ সালের মহেন্দ্র সিংহ ধোনির ভাগ্যের মতই। যা রোহিতকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেতাব জয়ের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রাখবে।''

একইসঙ্গে তিনি জানিয়েছেন, গিল, শ্রেয়স, রাহুল, শামির মতো ক্রিকেটারদের গ্রহের অবস্থান অত্যন্ত শক্তিশালী ফলে ফাইনালের মঞ্চে তাঁরা ভালো পারফরম্যান্স করতে পারেন। প্যাট কামিন্সের নেতৃত্বের দক্ষতাও ভালো রয়েছে। কিন্তু এক্ষেত্রে এগিয়ে রোহিতই।

শুধু জগন্নাথ গুরুজিই নন এরআগে এধাধিক জ্যোতিষীই তাঁদের গণনায় রোহিতের ট্রফি ভাগ্যের কথা উল্লেখ করেছেন। জ্যোতিষী গ্রীণস্টোন লোবো বলেছেন, রোহিতের ভাগ্য শক্তিশালী। একইসঙ্গে ব্যাটার হিসেবে কোহলি শক্তিশালী থাকলেও অধিনায়ক হিসেবে তাঁর ভাগ্য দুর্বল।

ভারত-অস্ট্রেলিয়ার মেগা ফাইনাল। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে আগেই ফাইনালের টিকিট কেটেছিল টিম ইন্ডিয়া, আর লক্ষ্মীবারের রাতে কলকাতাতেই আরও একবার ফাইনাল কনফার্ম করেছে অজিরা। ভারত অস্ট্রেলিয়া মেগা ফাইনাল ঘিরে একদিকে যেমন উন্মাদনার পারদ চড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+