IND vs AUS World Cup Final 2023: মোতেরায় মেগা ফাইনালে বসতে চলেছে চাঁদের হাঁট, তালিকায় নাম শুনলে চমকে যাবেন
রবিবার মোতেরায় মহারণ। একদিনের বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।মাঠের মতোই আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকবে মোতেরার গ্যালারিও। ভারতের সেমিফাইনাকল ম্যাচে ওয়াংখেড়েতে বসেছিল তারকাদের মেলা। ফাইনালের মঞ্চেও উপস্থিত থাকবেন একঝাঁক নক্ষত্র। এই তালিকায় রাষ্ট্রনেতারা যেমন আছেন তেমনই রয়েছেন রূপোলী জগতের তারকা থেকে বিশ্বকাপজয়ী ক্রিকেটাররাও।
একটি ইংরেজি সংবাদমাধ্যম সূত্রের খবর, ফাইনাল ম্যাচে রীতিমতো চাঁদের হাঁট বসতে চলেছে মোতেরা স্টেডিয়ামে। বলিউড তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চ, রজনীকান্ত, কমল হাসান, রাম চরনের মতো তারকারা। পাশাপাশি ভারতকে বিশ্বকাপ ফাইনানলে তোলা তিন অধিনায়ককে একসঙ্গে হাজির করাতে চলেছেন আয়োজকরা।

সমাপ্তি অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারেন আলবেনিয়ান সেনসেশন ও হলিউড সঙ্গীত শিল্পী ডুয়া লিপা। ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে বিশেষ প্রদর্শন হবে।বিশ্বকাপ ফাইনালের সেরা আকর্ষণ ভারতীয় বায়ুসেনার 'সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের' শো।
ফাইনালের ১০ মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠান। গুজরাট প্রতিরক্ষা দফতরের ব্যবস্থাপনায় এই অভিবন অনুষ্ঠান হবে। মোট ন'টি বায়ুসেনার বিমান এই অ্যাক্রোবেটিক শো দেখাবে আকাশে। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভারতীয় বায়ু সেনার বিশেষ মহড়া।
ভারতীয় বিমানবাহিনীর সূর্যকিরণ অ্যারোবেটিক দলে সাধারণত নয়টি বিমান থাকে এবং এটি সারা দেশে অসংখ্য এয়ার শো প্রদর্শন করেছে। এর প্রদর্শনের বৈশিষ্ট্য হল বিজয় গঠনে লুপ কৌশল, ব্যারেল রোল কৌশল এবং আকাশে বিভিন্ন আকৃতির গঠন।
The air show preparations at the Narendra Modi stadium for the perform in the Final of this World Cup 2023 on Sunday. pic.twitter.com/Wk9WgvEQSZ
— CricketMAN2 (@ImTanujSingh) November 17, 2023
আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সঙ্গে থাককেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকী রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসও থাকবেন।
বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। অন্যদিকে প্রোটিয়াদের হারিয়ে ভারতের মুখোমুখি অজিরা। তৃতীয়বার বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারত। স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটাই ম্যাচ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications