IND vs AUS World Cup Final 2023: মোতেরার গ্যালারিতে বলিউডের গ্ল্যামার, ক্রিকেট উৎসবে সামিল শাহরুখ-দীপিকারাও
১২ বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে একদিনের বিশ্বকাপের ফাইনাল। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ ঘটেছে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে। মাঠে খেলছেন বিরাট-প্যাট কামিন্সরা। আর ভিআইপি গ্যালারিতে গ্ল্যামারের ঘনঘটা। বলিউড নক্ষত্রদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গেল মোতেরা স্টেডিয়ামে। মাঠের মতোই আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকল মোতেরার গ্যালারিও।
একযুগ বাদে বিশ্বজয়ের দোরগোড়ায় ভারত। মেগা ফাইনালে শক্ত গাঁট অস্ট্রেলিয়া। ওয়ার্নার, কামিন্সদের হারিয়ে ২০০৩-এর বদলা নিতে মরিয়া টিম ইন্ডিয়া। রবিবার সকাল থেকেই গমগম করছে গোটা মোতেরা চত্তর। আহমেদাবাদের বিমান বন্দরে অন্য দিনের থেকে ব্যস্ততা একটু নয় অনেকটাই বেশি। ভিআইপি গেট দিয়ে বেরিয়ে আসছেন একের পর এক তারকা। সচিন থেকে শাহরুখ কে নেই তালিকায়।

নায়িকাদের মধ্যে কোহলি ঘরণী অনুষ্কা এবং কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টিতো ছিলেনই, সঙ্গে উপস্থিত হয়েছিলেন দীপিকা পাডুকোন। তাঁর সঙ্গ এসেছিলেন বাবা প্রকাশ পাডুকোন এবং বোন অনিষা। বর্তমানে শুটিংয়ের চাপের মধ্যেও সময় বার করে ফাইনাল ম্যাচ দেখতে এলেন দীপিকা। তাঁর পরনে ছিল টিম ইন্ডিয়ার জার্সি।
SHAHRUKH KHAN AT NARENDRA MODI STADIUM. pic.twitter.com/tIM2W6ZxAM
— Johns. (@CricCrazyJohns) November 19, 2023
প্রথমে শাহরুখ খানকে বক্সের মধ্যে জয় শাহের সঙ্গে বসে খেলা দেখতে দেখা গেলেও পরে বক্সের বাইরে বেরিয়ে আসেন কিং খান। সহ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বসে একসঙ্গেই ম্যাচ উপভোগ করতে থাকেন। এছাড়াও সচিন-সৌরভদের মতো ক্রিকেটের মহারথীদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, ক্রীড়া প্রতিমন্ত্রী নীশিথ প্রামাণিক।
এই ম্যাচে একাধিক শিল্পপতি উপস্থিত থাকলেও ছিলেন না ক্রীড়াপ্রেমী আনন্দ মাহিন্দ্রা। এমনকি ম্যাচ না দেখার কথাও ঘোষণা করেন বিশিষ্ট এই শিল্পপতি। কিন্তু কেন এই সিদ্ধান্ত? সেটাও জানিয়েছেন আনন্দ মাহিন্দ্রা নিজেই।
No, no, I am not planning to watch the match (my service to the nation 🙂) But I will, indeed, be wearing this jersey and installing myself in a hermetically sealed chamber with no contact with the outside world until someone knocks and tells me we’ve won… pic.twitter.com/HhMENqORp1
— anand mahindra (@anandmahindra) November 19, 2023
সোশ্যাল মিডিয়ার পোস্টে আনন্দ লিখেছেন, 'না, না, আমি ম্যাচ দেখার কোনও পরিকল্পনা করিনি। তবে আমি প্রকৃতপক্ষে, এই জার্সিটি (নিজের পোস্টে জার্সির ছবিও দিয়েছেন) পরব এবং বাইরের বিশ্বের সঙ্গে কোনও যোগাযোগ ছাড়াই নিজেকে একটি ঘরে বন্দি করে রাখব। যতক্ষণ না কেউ এসে আমায় বলছে যে, আমরা জিতেছি।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications