CT 2025, IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয়া নজিরে শিখরে কোহলি, চেজ-মাস্টার ছুঁলেন সচিনকেও

CT 2025, IND vs AUS: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান পূর্ণ করার ফাঁকেই একাধিক নজির বিরাট কোহলির। ছুঁলেন সচিন তেন্ডুলকরের নজিরও।

আজ ভারতের সামনে ২৬৫ রানের লক্ষ্যমাত্রা রেখেছে অস্ট্রেলিয়া। রান তাড়া করে ম্যাচ জেতাতে পারদর্শী কিং কোহলির দিকেই তাকিয়ে মেন ইন ব্লু।

CT 2025 IND vs AUS

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় ভারতীয় হিসেবে সাতশো রান পূর্ণ করলেন কোহলি। সেই সঙ্গে টপকে গেলেন শিখর ধাওয়ানের ঈর্ষণীয় কীর্তি। ধাওয়ান ভারতের হয়ে ২ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১০ ম্যাচে ৭০১ রান করেছিলেন। তিনটি করে শতরান ও অর্ধশতরানের সৌজন্যে।

বিরাট ২০০৯ থেকে এই নিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন। ১৭তম ম্যাচে ১৬ ইনিংসে তিনি সাতশো রানের মাইলস্টোন ছুঁয়ে টপকে গেলেন শিখরের রানও। এদিন তিনি এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানেও উঠে আসতে পারেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭ ম্যাচে সর্বাধিক ৭৯১ রান রয়েছে ক্রিস গেইলের। তাঁর পরেই রয়েছেন মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ২২টি ম্যাচে ৭৪২ রান করেছেন। তাঁর রান আজই পেরিয়ে যাওয়ার দোরদোড়ায় কোহলি।

ভারতীয় ইনিংসের ২৩তম ওভারে বল করছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, যা ছিল তাঁর চতুর্থ ওভার। এই ওভারেই ১ রান নিয়ে শিখরের রান টপকে যান কোহলি। এদিন বিরাট অর্ধশতরান পূর্ণ করেন ৫৩ বলে। তার পরেই জীবন পান। ম্যাক্সওয়েল ক্যাচ ফেলেন শর্ট কভারে, কুপার কনোলির বলে।

একদিনের আন্তর্জাতিকে রান তাড়া করতে নেমে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার ৫০ বা তার বেশি রান করার নজির এতদিন ছিল সচিন তেন্ডুলকরের। ২৪২ ম্যাচে ২৩২ ইনিংসে ২৬ বার অপরাজিত থেকে ৬৯ বার।

বিরাট কোহলি আজ রান তাড়া করার ক্ষেত্রে ব্যাট করছেন ১৭০ ম্যাচের ১৫৯তম ইনিংসে। তিনি এদিন রান তাড়া করতে নেমে ৬৯ বার পঞ্চাশ বা তার বেশি রান করলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের (৭১ ম্যাচে ৯টি)। বিরাট অজিদের বিরুদ্ধে ৫০তম ওডিআইয়ে এগিয়ে চলেছেন নবম শতরানের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+