India vs Australia T20Is: মাত্র ২! অস্ট্রেলিয়া ম্যাচের আগে কী দেখে চমকে গেলেন ভারত অধিনায়ক সূর্যকুমার?

India vs Australia T20Is: বিশ্বকাপ শেষ হয়েছে গত রবিবার। আজই ফের ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। বিশাখাপত্তনমে শুরু হয়েছে দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ।

তবে ম্যাচের আগের দিন যা ঘটল তা স্মরণাতীতকালে হয়েছে কিনা কেউ মনেই করতে পারছেন না। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক থাকে প্রথামাফিক। কিন্তু ভারতীয় দলের সাংবাদিক বৈঠক মনে করাল যেন করোনাকালের দশা!

India vs Australia T20Is: মাত্র ২! চমকে গেলেন সূর্য

করোনা কাটিয়ে যখন ক্রিকেট শুরু হয়েছিল তখন ভার্চুয়ালি প্রেস কনফারেন্স হয়েছে। কিন্তু বিশাখাপত্তনমে ভারতের প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স কভার করতে হাজির ছিলেন মাত্র ২ জন সাংবাদিক! এ ঠিকই দেখছেন। এখানে কোনও টাইপো নেই। মাত্র ২ জন সাংবাদিককে দেখে চমকে গেলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

সূর্য সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেন, মাত্র ২ জন? স্বাভাবিকভাবেই অপ্রস্তুত হয়ে যান বিসিসিআইয়ের মিডিয়া ম্যানেজার। রজার বিনি, জয় শাহদের আমলে বিসিসিআইয়ে প্রশাসনিক দক্ষতার অভাব বারবারই প্রকট হয়েছে। না হলে, বিশ্বকাপ ফাইনালে ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন-বিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়াম মেলবোর্নের রেকর্ড ভাঙতে পারে না।

আইপিএলের ফাইনালের চেয়েও কম হয়েছে বিশ্বকাপ ফাইনালে। অনেকেই বিশ্বকাপের সপ্তাহ না ঘুরতেই এমন সিরিজের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনিতেই অজিদের কাছে ফাইনালের হারে বিমর্ষ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপেও ইডেন বাদে কোথাও ভারতের ম্যাচেও পুরো স্টেডিয়াম ভরেনি। আসন্ন টি ২০ সিরিজেও তেমনই অবস্থা হতে চলেছে।

সাংবাদিকদের জন্য বিসিসিআইয়ের অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানেও গড়িমসি রয়েছে। নিয়মের তোয়াক্কা করা হয় না। স্বজনপোষণ ও দ্বিচারিতার অভিযোগ উঠেছে বিশ্বকাপের সময়েও। জানা যাচ্ছে, বিশ্বকাপে ভারতের ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে শতাধিক সাংবাদিক উপস্থিত থেকেছেন। সেমিফাইনাল ও ফাইনালে সেটা ২০০ ছিল বলেও জানা যাচ্ছে। সেটাই নেমে এলো দুইয়ে।

সংবাদসংস্থা এএনআই ও পিটিআইয়ের দুই সাংবাদিক গতকালের সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন। তাঁদের প্রশ্নের ঝুলি খালি হতে বেশি সময় লাগেনি। ফলে মিনিট চারেক গড়িয়েছে সূর্যকুমারের সাংবাদিক সম্মেলন। সূর্য নতুন দল নিয়ে ঘুরে দাঁড়ানোর বিষয়ে প্রত্যয়ী। তবে স্বীকার করে নিলেন, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে যা হয়েছে তা রাতারাতি ভুলে যাওয়া যায় না।

বিশ্বকাপ দলের একঝাঁক তারকাকে বিশ্রাম দিয়েছে ভারত। প্রথম তিনটি ম্যাচে বিশ্বকাপ দল থেকে সূর্য ছাড়াও রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ ও ঈশান কিষাণ। শেষ ২টি টি ২০ আন্তর্জাতিকে খেলবেন শ্রেয়স আইয়ার। গতকালের সাংবাদিক সম্মেলনের পর মাঠ যেমন ভরবে না তা নিশ্চিতভাবেই বলা যায়, তেমনই প্রেস বক্সও ফাঁকা থাকার সম্ভাবনাই বেশি। তবে ইডেনে এমন ম্যাচ হলে যে এতটা দৈন্যদশা হতো না তা বলাই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+