নটরাজনের দুরন্ত বোলিং, ওয়েডের ঝোড়ো ইনিংসের পরও অজিদের কত রানে বেঁধে রাখল ভারত
নটরাজনের দুরন্ত বোলিং, ওয়েডের ঝোড়ো ইনিংসের পরও অজিদের কত রানে বেঁধে রাখল ভারত
ম্যাথু ওয়েডের ঝোড়ো ব্যাটিংয়ে পরও টি নটরাজন ও শার্দুল ঠাকুরের দুরন্ত বোলিংয়ে ভর করে অস্ট্রেলিয়াকে নির্ধারিত ২০ ওভারে ১৯৪/৫ রানে বেঁধে রাখল ভারত। ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে যেতে ভারতের প্রয়োজন ১৯৫ রান। বল হাতে টি নটরাজন এদিন ৪ ওভারে ২০ রান খরচে ২টি উইকেট তুলে নেন।

সিডনিতে এদিন টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। এরপর অজিদের হয়ে বিধ্বংসী ব্যাটিং ম্যাথু ওয়েডের। ফিঞ্চের চোটের কারণে এদিন অধিনায়কত্ব করছেন ওয়েড। ৩২ বলে ১০টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ওয়েড এদিন ৫৮ রানের অধিনায়কোচিত ঝোড়ো ইনিংস খেলেন।
অপর ওপেনার ডার্সি শর্ট ৯ রান করে সাজঘরে ফিরলে স্মিথ ৪৬ রানের দামি ইনিংস খেলে স্কোরবোর্ড সচল রাখেন। ম্যাক্সওয়েল ২২ ও হেনরিকস ২৬ ও স্টইনিস ১৬ রান হাঁকিয়ে দলকে ১৯৪ রানে পৌঁছে দিন।
ভারতের হয়ে ক্রমেই জাতীয় দলে ভরসা দিচ্ছেন নটরাজন। অজিদের বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এদিন ডার্সি শর্ট ও হেনরিকসের উইকেট তুলে নেওয়ার পাশাপাশি কৃপণ বোলিং করে অজিদের রানের পাহাড়ে পৌঁছানো থেকে আটকে রাখলেন। নিজের চার ওভারে নটরাজন মাত্র ১টি চার হজম করেছেন।
অন্যদিকে শার্দুল ঠাকুর এদিন ম্যাক্সওয়েলকে আউট করেন। ৪ ওভারে তাঁর খরচ ৩৯ রান। শেষ ম্যাচে কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে নামে ৩ উইকেট পেলেও এদিন ৫১ রান খরচ করে মাত্র ১টি উইকেট পেয়েছেন। ওপর স্পিনার ওয়াশিংটন সুন্দর ৩৫ রান ও দীপক চাহার ৪৮ রান খরচ করেন। ১৯৫ রান তাড়া করে সিডনিতে ভারত ম্যাচ জিততে পারে কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications