বক্সিং ডে টেস্টে অজিদের প্রত্যাঘাত দিতে ভারতের সামনে অনুপ্রেরণা কী জেনে নিন

বক্সিং ডে টেস্টে অজিদের প্রত্যাঘাত দিতে ভারতের সামনে অনুপ্রেরণা কী জেনে নিন

পিঙ্ক বল টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর সামনে এবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। চার ম্যাচের টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় শনিবার থেকে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারত। সেখানেই বক্সিং ডে টেস্টে গতবারের ফল, দলকে ঘুরে দাঁড়ানোয় বড় অনুপ্রেরাণা জোগাতে পারে।

ডনের দেশে এখনও পর্যন্ত ভারত কটি বক্সিং ডে টেস্ট খেলেছে

ডনের দেশে এখনও পর্যন্ত ভারত কটি বক্সিং ডে টেস্ট খেলেছে

ডনের দেশে সফরে গিয়ে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ৮বার বক্সিং ডে টেস্ট খেলেছে। যেখানে বক্সিং ডে টেস্টের ফল ভারতীয় দলের বিপক্ষেই রয়েছে। ভারত ৮ টি বক্সিং ডে টেস্ট খেলে ৫টি হার, ২টি ড্র ও ১টিতে হেরেছে।

গতবার বক্সিং ডে টেস্টে ভারতের ফল

গতবার বক্সিং ডে টেস্টে ভারতের ফল

বক্সিং ডে টেস্টে ভারতের হারের রেকর্ড বেশি হলেও, গতবার অর্থাৎ ২০১৮ সালে ডনের দেশে এই টেস্ট ম্যাচ জিতে কোহলি অ্যান্ড কোম্পানি সিরিজে এগিয়ে গিয়েছিল। মেলবোর্ন টেস্টে গতবারের ভালো পারফর্ম্যান্সই এখন, ব্যাটিং বিপর্যয়ের পর ভারতের ঘুরে দাঁড়ানো অনুপ্রেরণা হতে পারে বলে মনে করছেন ক্রিকেটমহল।

গতবার বক্সিং ডে টেস্টে ভারতের পারফর্ম্যান্স

গতবার বক্সিং ডে টেস্টে ভারতের পারফর্ম্যান্স

সিরিজ ১-১ অবস্থায় বক্সিং ডে টেস্ট খেলতে নেমে ভারত ম্যাচ জিতে ২-১ লিড নেয়। ম্যাচে পূজারার শতরানে ভর করে ভারত প্রথম ইনিংসে ৪৪৩ রান হাঁকিয়ে ইনিংস ছাড়ে। পূজারা ছাড়া ওপেনিংয়ে মায়াঙ্ক আগারওয়াল ৭৬ রান হাঁকান। বিরাট কোহলি ৮২ হাঁকিয়েছিলেন। রোহিতের সংগ্রহ ছিল ৬৩ রান।

বোলিং পারফর্ম্যান্স

বোলিং পারফর্ম্যান্স

অজিরা ব্যাট করতে এলে এরপর বল হাতে বুমরাহ ৩৩ রান খরচে ৬ উইকেট পান। এটাই টেস্ট ইনিংসে বুমরাহের সেরা বোলিং। দ্বিতীয় ইনিংসে এরপর ভারত ১০৬ রান হাঁকিয়ে ইনিংস ছাড়ে। জয়ের জন্য ৩৯৯ রান তাড়া করে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৬১ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংস বুমরাহের শিকার ৩। সব মিলিয়ে ম্যাচে সংগ্রহ ছিল ৯ উইকেট। এটাই বুমরাহ টেস্টে সেরা বোলিং ফিগার। ভারত ১৩৭ রানে ম্যাচ জিতে নেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+