টেস্ট সিরিজ শুরুর আগে ওপেনিং নিয়ে বড় চিন্তা! ভারতের দুই ওপেনারই ফিরলেন ০ রানে!

টেস্ট সিরিজ শুরুর আগে ওপেনিং নিয়ে বড় চিন্তা! ভারতের দুই ওপেনারই ফিরলেন ০ রানে!

দরজায় কড়া নাড়ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে গোলাপি বলে দিন রাতের টেস্ট দিয়ে ডনের দেশে পাঁচ দিনের ক্রিকেটে ঢাকে কাঠি। আর এই সিরিজেই ওপেনিং নিয়ে দুশ্চিন্তা শুরু ভারতের।

প্রস্তুতি ম্যাচে ভারতের স্কোর

প্রস্তুতি ম্যাচে ভারতের স্কোর

চার ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার আগে আজ অজিভূমে লাল-বলে প্রথম প্রস্তুতি সারল ভারত। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে প্রথম দিন ৮ উইকেট হারিয়ে ভারত ২৩৭ রান তুলেছে।

ওপেনিংয়ে পৃথ্বীর দিকে তাকিয়ে ভারত

ওপেনিংয়ে পৃথ্বীর দিকে তাকিয়ে ভারত

যেখানে আজ ওপেনারদের ব্যর্থতার পর টেস্ট সিরিজে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়ে গেল। এদিন ভারতের দুই ওপেনারই ০ রান করে আউট হন। পৃথ্বী শে শেষবার ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে এসে প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এবার ওপেনিংয়ে পৃথ্বীর উপর ভরসা রাখতে চলেছে ভারত।

০ রানে আউট পৃথ্বী

০ রানে আউট পৃথ্বী

তবে ডনের দেশে শুরুটা অবশ্য ভালো হল না। প্রস্তুতি ম্যাচে পৃথ্বী এদিন ৮ বলে খেলে প্যাটিনসনের শিকার হয়ে উইকেটকিপার পেইনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান।

০ রানে আউট শুভমান গিল

০ রানে আউট শুভমান গিল

অন্যদিকে তাঁর ওপেনিং সঙ্গী শুভমান গিলও ভরসা দিতে ব্যর্থ। মিচেল নেসারের বোলিংয়ের বিরুদ্ধে শুভমান প্রথম বলেই আউট হন। প্রসঙ্গত ২ ওপেনার ০ রানে করে আউট হলেও চেতেশ্বর পূজারা ৫৪ ও অধিনায়ক অজিঙ্ক রাহানের অপরাজিত ১০৮ রানের ইনিংসে ভারত দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+