ভারত বনাম অস্ট্রেলিয়া: হাফ সেঞ্চুরি পূজারার, সেঞ্চুরি হাঁকিয়ে ত্রাতা রাহানে, ওপেনিং নিয়ে দুশ্চিন্তা

ভারত বনাম অস্ট্রেলিয়া: হাফ সেঞ্চুরি পূজারার, সেঞ্চুরি হাঁকিয়ে ত্রাতা রাহানে, ওপনিং নিয়ে দুশ্চিন্তা

একদিকে সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০ মহারণ, অন্যদিকে টেস্ট সিরিজের বাদ্যি! প্রস্তুতিতে সেঞ্চুরি হাঁকিয়ে অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ক্রিকেট উপহার দেওয়ার ইঙ্গিত দিলেন অজিঙ্ক রাহানে। এদিন সিডনির ড্রামোয়নে ওভালে অজিদের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল ভারত। সেখানেই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন রাহানে।

দুই ওপেনারের ব্যাটিং ব্যর্থতা

দুই ওপেনারের ব্যাটিং ব্যর্থতা

টস জিতে প্রস্তুতি ম্যাচে ভারতের অধিনায়ক রাহানে এদিন ব্যাটিং নেন। এরপর শুরু থেকেই অজি পেসারদের সামনে ভারত জোর ধাক্কা খায়। ভারতের হয়ে দুই ওপেনারই ০ রানে ফেরেন।

পৃথ্বী-গিলের শূন্য

পৃথ্বী-গিলের শূন্য

খেলার দ্বিতীয় ওভারের প্রথম বলে নিসারের ডেলিভারে শুভমান গিল হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে ০ রানে সাজঘরে ফেরেন। পৃথ্বী শও এদিন রানের খাতা খোলার আগে ০ রান করে সাজঘরে ফেরেন।

পূজারার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত

পূজারার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত

৬ রানে ২টি উইকেট পরে যাওয়ার এই কঠিন পরিস্থিতিতেই দলের হাল ধরলেন চেতেশ্বর পূজারা। শেষবার অজি সফরে তিনিই সিরিজ সেরা হয়েছিলেন। ২০১৮-১৯ ক্রিকেট সফরে পূজারা তিনটি সেঞ্চুরি সহযোগে সাত ইনিংসে ৫২১ রান হাঁকিয়েছিলেন। প্রস্তুতি ম্যাচে এদিন ১৪০ বল খেলে ৫৪ রান হাঁকালেন। ৫টি চারে ইনিংস সাজান পূজারা।

রাহানের সেঞ্চুরি

রাহানের সেঞ্চুরি

পূজারা ছাডা় এদিন অজিঙ্ক রাহানের শতরান হাঁকিয়ে অপরাজিত রয়েছেন। ২২৮ বল খেলে রাহানে ১০৮ রান হাঁকান। ১৬টি বাউন্ডারির পাশাপাশি ১টি ছক্কা হাঁকিয়েছেন রাহানে। তাঁর ব্যাটেই দল প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলেছে।

বাকি ব্যাটসম্যানদের পারফর্ম্যান্স

বাকি ব্যাটসম্যানদের পারফর্ম্যান্স

পূজারার হাফসেঞ্চুরি ও রাহানের সেঞ্চুরি ছাডা় ভারতের বাকি ব্যাটসম্যানরা এদিন অবশ্য বলার মতো রান পাননি। হনুমা বিহারী ১৫ রান করেন। ঋদ্ধিমান সাহা এদিন ০ রানে সাজঘরে ফেরেন।শেষদিকে কুলদীপ যাদব ১৫ ও উমেশ যাদব ২৪ রান হাঁকিয়েছেন। দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান হাঁকিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে প্যাটিনসন ৩টি, নিসার ও ট্রাভিস হেড ২টি করে ও বার্ড একটি উইকেট পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+