রোহিত বনাম বিরাট, কে সেরা অধিনায়ক? ডনের দেশে সিরিজ হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে উঠছে প্রশ্ন

রোহিত বনাম বিরাট, কে সেরা অধিনায়ক? ডনের দেশে সিরিজ হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে উঠছে প্রশ্ন

রোহিত বনাম বিরাট, কে সেরা অধিনায়ক! ডনের দেশে বিরাট কোহলির অধিনায়কত্বে সিডনিতে টানা দুই ওডিআই হার এবং সিরিজ হারের পর নতুন করে হিটম্যান বনাম কিং কোহলির অধিনায়কত্বের ব্যাটেল নিয়ে চর্চা তুঙ্গে।

প্রাক্তনীরা কী বলছেন

প্রাক্তনীরা কী বলছেন

অজি সফরে দুই ওডিআইয়ে বিরাটের অধিনায়কত্ব প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের একেবারেই মনে ধরেনি। গম্ভীর রাখঢাক না রেখেই তা জানিয়ে দিয়েছেন। ওডিআইতে এসেও বিরাট অনেকটা টি-২০ ক্রিকেটের অধিনায়ত্ব করছেন বলে মত গম্ভীরের।

রোহিতকে অধিনায়ক দেখার পক্ষে কারা

রোহিতকে অধিনায়ক দেখার পক্ষে কারা

অন্যদিকে অজি সফর শুরুর আগে অধিনায়ক হিসেবে পঞ্চম আইপিএল ট্রফি জিতেছেন রোহিত। নয়া কীর্তি রচনার পর হিটম্যানকে আগামী দিনে ভারতীয় দলের সীমিত ওভারের ক্যাপ্টেন দেখার পক্ষে গৌতম গম্ভীর, মাইকেন ভনরা মত দিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারের পর বিরাটকে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠা শুরু।

হোয়াইটওয়াশের সামনে ভারত

হোয়াইটওয়াশের সামনে ভারত

প্রসঙ্গত বুধবার ডনের ডেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ে মাঠে নামছে ভারত। এই ম্যাচ হারলে হারের হ্যাটট্রিকের পাশাপাশি ভারত অজিদের বিরুদ্ধে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশের মুখে পড়বে। ফলে তিন ফর্ম্যাটের সিরিজের শুরুতে জোর ধাক্কা খেতে পারে ভারতীয় দল।

বিরাটের অধিনায়কত্বে টানা পাঁচ ম্যাচে হার

বিরাটের অধিনায়কত্বে টানা পাঁচ ম্যাচে হার

এখানেই শেষ নয়, অধিনায়ক হিসেবে ওডিআইয়ে টানা পাঁচ ম্যাচ হেরে বসেছেন বিরাট। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩ ম্যাচে পর্যুদস্ত হয়েছিল ভারত। সেই হারের পর এবার ফের বিদেশ সফরে হোয়াইটওয়াশের সামনে কোহলির দল। সব মিলিয়ে বিরাটের অধিনায়কত্বে টানা পাঁচ ওডিআই হার ভারতের। ফলে অধিনায়ক হিসেবে কোহলির দিন কি শেষ? সেই প্রশ্ন উঠে গিয়েছে। এবার অজিদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ দলকে জয়ের সরণীতে ফিরিয়ে বিরাট নেতা হিসেবে ফের ছন্দে ফিরতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+