IND vs AFG: টি২০ আন্তর্জাতিকে রোহিতের সেঞ্চুরি! আফগান-বধ সেরে কী প্রতিক্রিয়া হিটম্যানের?
IND vs AFG: রোহিত শর্মা ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর আজই প্রথম টি২০ আন্তর্জাতিক খেললেন। কামব্যাক করলেন অধিনায়ক হিসেবেই। মোহালিতে আফগানিস্তানকে ভারতকে হারাতেই ঈর্ষণীয় নজির গড়লেন হিটম্যান।
বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার তথা প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে রোহিত সাক্ষী থাকলেন শততম টি২০ আন্তর্জাতিক জয়ের।

২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের হারের পর এদিনই প্রথমবার সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে মাঠে নামলেন রোহিত। শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শূন্য রানে রান আউট হলেন। একাদশবার টি২০ আন্তর্জাতিকে খালি হাতে সাজঘরে ফিরতে হলো। তবে দিনের শেষে সেঞ্চুরি হাঁকিয়েই টিম হোটেলে ফিরলেন।
পুরুষদের ক্রিকেটে সবচেয়ে বেশি টি২০ আন্তর্জাতিক জেতার নিরিখে রোহিতই সকলের চেয়ে এগিয়ে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার খেতাব জেতানো রোহিত এদিন দেশের হয়ে শততম টি২০ আন্তর্জাতিকে জয় পেলেন। রোহিতের অনেক পিছনে রয়েছেন শোয়েব মালিক। তিনি পাকিস্তানের হয়ে ৮৬টি ম্যাচ জিতেছেন।
বিরাট কোহলি ভারতের হয়ে ৭৩টি টি২০ আন্তর্জাতিক জিতেছেন। মহম্মদ হাফিজ ও মহম্মদ নবির ক্ষেত্রে সেই সংখ্যাটি ৭০। ইংল্যান্ডের ড্যানি ওয়েটই পুরুষ ও মহিলাদের ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি টি২০ আন্তর্জাতিক জিতেছেন। তিনি জয়লাভ করেছেন ১১১টি ম্যাচে। রোহিত সেই রেকর্ড ভাঙতে পারবেন কিনা তা বলবে সময়।
ভারত অধিনায়ক হিসেবে রোহিত ৫২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪০তম জয় ছিনিয়ে নিয়েছেন। রোহিতের নেতৃত্বে ভারত মাত্র ১২টি টি২০ আন্তর্জাতিকে হেরেছে। সাফল্য়ের শতকরা হারের নিরিখে রোহিত এগিয়ে ধোনির চেয়েও। এদিনের জয়ে টি২০ আন্তর্জাতিকে ভারত অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্যের হার বেড়ে দাঁড়াল ৭৬.৯২ শতাংশ।
আজ প্রবল ঠান্ডার মধ্যেই খেলা চলল। রোহিতকে ফিল্ডিংয়ের সময় হট ওয়াটার ব্যাগে হাত রাখতেও দেখা গিয়েছে। ম্যাচের শেষে তিনি বলেন, খুবই ঠান্ডা পড়েছিল। এখন ঠিক আছি। বল যখন ধরতে যাচ্ছিলাম তখন হাতে বেশ সজোরেই লাগছিল। বল হাতে লাগার সময় কার্যত আঙুলের অনুভূতিই হারিয়েছিলাম।
রোহিত বলেন, অনেক ইতিবাচক দিক রয়েছে এই জয়ে। বিশেষ করে বোলিংয়ে। কঠিন পরিস্থিতিতেও ভালো বোলিং করেচেন স্পিনাররা। রান আউট হওয়ার পর যে রেগে গিয়েছিলেন তা বড় রান করতে না পারার হতাশা থেকেই। রোহিতের কথায়, ক্রিকেটে এমনটা হয়েই থাকে। তবে গিল আউট হওয়ার আগে পর্যন্ত যেভাবে ব্যাটিং করেছেন তাতে খুশি রোহিত।
শিবম দুবে, জিতেশ শর্মা, তিলক বর্মা ও রিঙ্কু সিংয়ের প্রশংসা করেছেন রোহিত। পরের ম্য়াচে বোলারদের কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষা করানোর পরিকল্পনা রয়েছে ভারত অধিনায়কের। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে যে রবিবারই সিরিজ পকেটে পুরে ফেলতে চাইছেন, সেটাও বুঝিয়ে দিয়েছেন রোহিত।












Click it and Unblock the Notifications