IND vs AFG: টি২০-তে দ্বিপাক্ষিক সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে কোন দলগুলি? রেকর্ডের অপেক্ষায় রোহিত
বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি২০ ম্যাচ খেলতে নামছে ভারত। মোহালি, ইন্দোরে জয় পাওয়ায় সিরিজের ভাগ্য নির্ধারণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ফলে শেষ ম্যাচ এখন নিয়মরক্ষার, তবে এই ম্যাচ জিততে পারলেই একটি রেকর্ড সৃষ্টি করবে ভারত। কারণ এই ম্যাচ জিতলে ১৩ বার প্রতিপক্ষকে টি২০ ফর্ম্যাটে হোয়াইটওয়াশ করবে।
সিরিজ জয় হয়ে গেলেও একাধিক কারণে বেঙ্গালুরুর ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ ভারতের জন্য। ফলে পরীক্ষা নীরীক্ষার শেষ সুযোগ ভারতের সামনে। তবে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারলেই টি২০ ক্রিকেটে নতুন কীর্তি স্থাপন করবে ভারতীয় দল।
এরআগে ১২ বার টি২০ ফর্ম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে হোয়াটই ওয়াশ করেছে ভারত। বুধবার বেঙ্গালুরুতে জয় পেলেই টি২০ ক্রিকেটে একমাত্র দল হবে যারা ১৩ বার দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করবে।

২০১৮-১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে সব কটিতেই জয় পায় ভারতীয় দল। একই বছরে অস্ট্রেলিয়াকে ২-০ ফলে হোয়াইট ওয়াশ করে ভারত। ২০১৯ সালে ক্যারিবিয়ান সফরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ফলে চুনকাম করে ভারতীয় দল।২০১৯-২০ সালে নিউজিল্যান্ডকে টি২০ সিরিজে ৫-০ ফলে হারিয়ে দেয় ভারত।
২০২১-২২ সালে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ এই তিন দলকেই টি২০ ফর্ম্যাটে হোয়াইট ওয়াশ করে ভারত। ২০২৩ সালে আয়ারল্যান্ডকে ২-০ ফলে টি২০ সিরিজে হারায় ভারত।
এই ম্যাচ জিতলে রেকর্ড সৃষ্টি করবেন অধিনায়ক রোহিত শর্মাও। ধোনির অধিনায়ক হিসাবে ধোনি ৪২টি টি২০ ম্যাচে ভারতকে জিতিয়েছেন।ইতিমধ্যেই রোহিতের নেতৃত্বে ভারতের টি২০ ম্যাচ জয়ের সংখ্যা ৪১। শেষ ম্যাচে রোহিত দলকে জেতালে এই রেকর্ডও স্পর্শ করবেন হিটম্যান।
তবে বিশ্বকাপের বছরে টি২০-তে প্রত্যাবর্তন করে অধিনায়ক হিসাবে যতই রেকর্ড গড়ুন না কেন, ব্যাটার হিসাবে তাঁর ফর্ম কিন্তু চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।এই ম্যাচে ব্যাটার রোহিতের বড় পরীক্ষা।












Click it and Unblock the Notifications