Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs AFG: হিটম্যানকে ডাকম্যান কটাক্ষ! কামব্যাক ম্যাচে গিলের উপর রেগে লাল রোহিত, কেন মেজাজ হারালেন?

IND vs AFG: রোহিত শর্মার টি২০ আন্তর্জাতিক কামব্যাক মোটেই সুখকর হলো না। সাজঘরে ফিরলেন খালি হাতেই। টি২০ আন্তর্জাতিকে শূন্য রানে আউট হওয়ার নিরিখে ভারতীয়দের মধ্যে রোহিতের ধারেকাছে কেউ নেই।

কিন্তু সেই পরিসংখ্যান আরও খারাপ জায়গায় পৌঁছে যেতেই রোহিত মেজাজ হারালেন। বিশেষ করে টি২০ বিশ্বকাপের দলে থাকা নিয়ে যখন চর্চা চলছে, তখন শূন্য রানে আউট হলে কারই বা ভালো লাগে!

IND vs AFG: হিটম্যানকে ডাকম্যান কটাক্ষ!

ভারতের সামনে জয়ের জন্য ১৫৯ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। রোহিতের সঙ্গে যশস্বীকে ওপেনার হিসেবে দেখে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু কুঁচকির চোট ছিটকে দেয় যশস্বীকে। ফলে রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন গিল।

প্রথম ওভারটি করতে যান ফজলহক ফারুকি। স্ট্রাইকে রোহিত শর্মা। প্রথম বলটি ব্যাটের মাঝখানে লাগিয়ে রক্ষণাত্মক শট খেলেন হিটম্যান। পরের বলটি মিড অফে ড্রাইভ করেছিলেন। গিল পিছনের দিকে তাকিয়ে দেখছিলেন বল কোথায় যাচ্ছে। যেদিকে বল গিয়েছিল সেই প্রান্তের দিকে রোহিত যে ছুটে আসছেন তা খেয়াল করেননি গিল।

গিল বোলিং এন্ডের ক্রিজ ছেড়ে বেরোননি। রোহিতও দৌড়ে সেই প্রান্তে চলে আসেন। ফলে উইকেটের অপর প্রান্তে অধিনায়ক ইব্রাহিম জাদরানের থ্রো ধরে উইকেট ভেঙে দিতে কোনও ভুল করেননি রহমানুল্লাহ গুরবাজ। ফলে কামব্যাক ম্যাচে খাতা না খুলে রান আউট হয়েই প্যাভিলিয়নে ফিরতে হয় রোহিতকে।

মাঠ ছেড়ে বেরনোর সময় রোহিতের অঙ্গভঙ্গি দেখেই বোঝা যায় শুভমান গিলের উপর বেশ চটেই গিয়েছেন। হাত দিয়ে দেখানোর চেষ্টা করেন গিল যদি দৌড় শুরু করতেন যথাসময়ে তাহলে এই রান আউটটা হতো না। রোহিত রীতিমতো অসন্তোষ ব্যক্ত করেই মাঠ ছাড়েন। এমনভাবে মেজাজ হারাতে তাঁকে বিশেষ দেখাও যায় না।

টি২০ বিশ্বকাপে ভারতের দল গঠন নিয়ে চর্চা অব্যাহত। ক্রিকেটারদের মধ্যে জোর টক্কর মূল দলে সুযোগের। রোহিত নিজে টি২০ বিশ্বকাপ খেলতে আগ্রহী। তিনি ভালো ফর্মেও রয়েছেন। কিন্তু আজ এই দুর্ভাগ্যজনক রান আউট রোহিতকে বড় রকমের ধাক্কা দিল। সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এলো ডাকম্যান কটাক্ষ।

রোহিত এদিন নিয়ে একাদশবার টি২০ আন্তর্জাতিকে শূন্য রানে আউট হলেন। লজ্জার নজিরের তালিকায় তাঁর উত্তরণ হলো যুগ্ম তৃতীয় স্থানে। আয়ারল্যান্ডের পল স্টার্লিং সবচেয়ে বেশি ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন। রোয়ান্ডার কাবারে ইরাকোজে ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১২ বার করে শূন্যে আউট হন।

রোহিত ষষ্ঠ ব্যাটার হিসেবে ১১ বার টি২০ আন্তর্জাতিকে ডাক সঙ্গী করে সাজঘরে ফিরলেন। তাঁর আগে যাঁরা টি২০ আন্তর্জাতিকে শূন্য রানে আউট হয়েছেন তাঁরা হলেন- ঘানার ড্যানিয়েল আনেফি, রোয়ান্ডার জাপি বিমেনিমানা, জিম্বাবোয়ের রেগিস চাকাভা, রোয়ান্ডার ওর্কিড তুইসেঙ্গে ও বাংলাদেশের সৌম্য সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+