IND vs AFG: প্রবল ঠান্ডার মধ্যে একহাতে গ্লাভস পরেই বল করতে চাইলেন ভারতীয় বোলার, কী সিদ্ধান্ত নিলেন আম্পায়ার?
IND vs AFG: মোহালিতে প্রথম টি২০ ম্যাচে জয় পেলেও প্রবল ঠান্ডায় কাঁপুনি ধরে গেল ভারতীয় ক্রিকেট দলের। অনুশীলনের সময় বুধবার অনেকেই গ্লাভস পরে ছিলেন। ম্যাচের দিন আম্পায়ারদের দেখা গেল গ্লাভস পরে থাকতে। ভারতীয় ক্রিকেটারেরাও ম্যাচের আগে গ্লাভস পরেছিলেন। শুধু ম্যাচের আগে নয় খেলার সময়ও ঠান্ডার হাত থেকে বাঁচতে গ্লাভস পরার অনুরোধ করেন এক ভারতীয় ক্রিকেটার। কিন্তু ক্রিকেটের নিয়ম বিরুদ্ধে হওয়ায় সেই আবেদন মঞ্জুর করলেন না আম্পায়ার।
প্রবল ঠান্ডারয় কাঁপছে গোটা উত্তর ভরাত। ব্যতিক্রম নয় পঞ্জাবও। চণ্ডীগড়ে রাতের দিকে তাপমাত্রা ৪ বা ৫ ডিগ্রিতে নেমে যাচ্ছে। ফলে প্রবল ঠান্ডায় মোহালিতে প্রথম টি২০ ম্যাচে খেলার সময় প্রবল অসুবিধার মধ্যে পড়েন ভারতীয় ক্রিকেটাররা।ঠান্ডার কারণে এক হাতে গ্লাভস পরেই বল করতে চেয়েছিলেন অক্ষর প্যাটেল।

তবে ঠান্ডয় হয়ত খুব একটা সমস্যায় পড়তে হয়নি ভারতীয় দলের দুই ক্রিকেটারকে। অর্শদীপ সিং এবং শুভমান গিল, দু'জনেরই জন্ম পঞ্জাবে। সেখানে ক্রিকেট খেলেই বড় হয়েছেন তাঁরা। ফলে দুই পঞ্জাব তনয় এই ঠান্ডার সঙ্গে অভ্যস্ত।
বৃহস্পতিবার টসে হেরে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে ১৫৮ রান করে। জবাবে ১৫ বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে টিম ইন্ডিয়া। ভারতের জয়ে বড় অবাদন রাখেন শিবম দুবে। সর্বোচ্চ স্কোর করলেন অলরাউন্ডার শিবম দুবে। বাঁহাতি এই ব্যাটসম্যান ৩৮ বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং অপরাজিত ৬০ রান করেন এবং বোলিংয়ে একটি উইকেটও নেন। নয় বলে ১৬ রান করে অপরাজিত থাকেন রিংকু সিং।
ম্যাচ শেষে অধিনায়কের মুখেও ঠান্ডার কথা। রোহিত বলেন, "প্রচণ্ড ঠান্ডা ছিলো। এখন ঠিক আছি। আঙুলের ডগায় বল লাগার পর অসাড় হয়ে গিয়েছিলো। শেষমশ অবশ্য সব ঠিক রয়েছে।' একইসঙ্গে রোহিতের বক্তব্য, "আমরা বল হাতে বেশ ভালো পারফর্ম করেছি। পরিস্থিতি খুব একটা সহজ ছিলো না। আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে। সিমাররাও।"












Click it and Unblock the Notifications