পাকিস্তানকে ভারত হারালে খুশি হবেন রোনাল্ডো! সেওয়াগের দাবির নেপথ্যে কোন যুক্তি

বিশ্বকাপের দরবারে পাকিস্তানের কাছে আজ পর্যন্ত কোনওদিনই মাথা নোয়াতে হয়নি ভারতকে।

বিশ্বকাপের দরবারে পাকিস্তানের কাছে আজ পর্যন্ত কোনওদিনই মাথা নোয়াতে হয়নি ভারতকে। পাকিস্তান চিরকালই ভারতের কাছে হেরে এসেছে বিশ্বকাপের মঞ্চে। আর ২০১৯ বিশ্বকাপে সেই ধারা যদি বজায় রাখতে পারে ভারত,তাহলে ৭-০ হয়ে যাবে স্কোর। অর্থাৎ টানা ৭ বার পাকিস্তানকে দুরমুশ করবে ভারত। এই ৭-০ নিয়েই এবার টিপ্পনি কেটেছেন শেওয়াগ।

পাকিস্তানকে ভারত হারালে খুশি হবেন রোনাল্ডো! সেওয়াগের দাবির নেপথ্যে কোন যুক্তি

শেওয়াগের দাবি, ভারত এবারে পাকিস্তানকে হারিয়ে দিলে ৭-০র ফলাফলে খুবই খুশি হবেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবুজ সেনা পাকিস্তানকে হারানোর সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্কটা বুঝতে পারছেন না তো! আসলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি নম্বর ৭। আর সেই জন্যই ম্য়াচের ফলাফল ৭-০ হয়ে তা ভারতের পক্ষে এলে রোনাল্ডো খুশি হবে ন বলে মজার ছলে দাবি করেছেন শেওয়াগ।

কার্যত ভারত পাক ম্যাচ ঘিরে ক্রিকেট দুনিয়ায় মাহাকাব্য লেখা হয়ে থাকে! ম্যাচের প্রতিটি মিনিট ক্রিকেট ফ্যানদের কাছে ব্যাপক রোমাঞ্চকর। আর রবিবাসরীয় ম্যানচেস্টার সেই রোমাঞ্চের পেয়ালায় ফের একবার চুমুক দিতে চলেছে। ফলে সবমিলিয়ে তৎপরতা তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+