হারল পাকিস্তান, সেমিফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া

অ্যাডিলেড, ২০ মার্চ : বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলাদেশের মতোই সারা জাগিয়ে পারল না পাকিস্তান। তবে এবার আর কোনও আম্পায়ারের বাজে সিদ্ধান্তে নয়, মিসবারা বিশ্বকাপ থেকে আউট হয়ে গেলেন শুধুমাত্র বাজে ফিল্ডিংয়ের কারণে।

এদিন ব্যক্তিগত ৪ রানের মাথায় শ্যেন ওয়াটসন ও ৭ রানের মাথায় গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচ ফেলে পাকিস্তানি ফিল্ডাররা। আর সেখানেই ম্যাচ অস্ট্রেলিয়াকে দিয়ে আসেন আফ্রিদিরা।

হারল পাকিস্তান, সেমিফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া


এদিন জয়ের জন্য ২১৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে একসময়ে রীতিমতো চাপের মুখে পড়ে যায় অস্ট্রেলিয়া। উইকেট পড়ে ডেভিড ওয়ার্নার (২৪), এ ফিঞ্চ (২) এবং অধিনায়ক মাইকেল ক্লার্কের (৮)।

এর কিছুক্ষণের মধ্যেই ওয়াটসনের ক্যাচ ফেলে দেন রাহাত আলি। যেটা ম্যাচের টার্নিং পয়েন্ট। তারপর আর সেভাবে ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।

এদিন সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মিসবা-উল হক। কিন্তু অস্ট্রেলিয়ার পেসার জোস হ্যাজেলউডের দাপটে ২১৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। যদিও অধিনায়ক মিসবা (৩৪) এবং হরিশ সোহেল (৪১) চেষ্টা করলেও, বড় রান করতে পারেনি তাঁরা।

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গ্রুপ লিগের প্রথম দুটি ম্যাচে হারের পর, পরপর চারটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে পাকিস্তান। তবে শেষপর্যন্ত সবচেয়ে বেশিবার বিশ্বজয়ী দলের বিরুদ্ধে থামতে হল পাকিস্তানকে।

পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ২ টি এবং সোহেল খান ও এহেসান আদিল ১ টি করে উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে ওয়াটসন ৬৪ ও ম্যাক্সওয়েল ৪৪ রান করে অপরাজিত থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+