ICC World Cup 2023:বৃষ্টিতে রিজার্ভ ডে-র খেলা পণ্ড হলে কীভাবে হবে নক আউটের ফয়সালা? চ্যাম্পিয়ন দল পাবে কত টাকা?

গ্রুপ পর্বের সফল পরিসমাপ্তির পর বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নক আউট পর্ব। আগামীকাল বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের এক ও চারে থাকা দুই দল - ভারত ও নিউজ়িল্যান্ড প্রথম সেমিফাইনাল খেলবে। ১৬ নভেম্বর, বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা দুই দল - অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

আইসিসির পক্ষ থেকে নকআউট পর্বের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। নকআউট পর্বের ম্যাচে রিজার্ভ ডে থাকবে কিনা তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে আইসিসির পক্ষ থেকে পষ্ট করে জানিয়ে দেওয়া হল দুটি সেমিফাইনাল এবং ফাইনাল উভয় ম্যাচের ক্ষেত্রেই সংরক্ষিত দিন থাকছে। অর্থ্যাত বৃষ্টিতে প্রথম দিনের খেলা শেষ না হলে বা কোনওভাবেঐ ভেস্তে গেলে সংরক্ষিত দিনে খেলা গড়াবে।

ICC World Cup 2023

নির্ধারিত দিনে ম্যাচটি শেষ করার জন্য ১২০ মিনিট অতিরিক্ত সময় পাওয়া যায়। তাও ম্যাচ শেষ না হলে সেটা গড়াবে সংরক্ষিত দিনে। তবে ম্যাচে কোনও কারণে ফলাফল না হলে সুবিধা পাবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দল।কারণ সেক্ষেত্রে গ্রুপ পর্বে পয়েন্টে এগিয়ে থাকার কারণে সুবিধা পাবে এই দুই দল।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে সেমিফাইনালের মতোই ফাইনাাল ম্যাচেও থাকছে সংরক্ষিত দিন। কিন্ত প্রশ্ন থাকছে ফাইনাল ম্যাচেও রিজার্ভ ডে-র খেলা বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? সেমিফাইনাল ম্যাচে রিজার্ভ ডে-তে খেলা না হলে পয়েন্টে এগিয়ে থাকার দল ফাইনালে্ পৌঁছে যাবে। যদিও ফাইনালের ম্যাচের নির্ধারিত দিন এবং সংরক্ষিত দিনে খেলার ফলাফল না হয় তাহলে ফাইনাল খেলা দুইদলকে যৌথ বিজয়ী ঘোষণা করা হবে।

২০১৯ সালের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচও প্রথম দিনে ফলাফল হয়নি। গড়িয়েছিল সংরক্ষিত দিনে। কিন্তু সেই ম্যাচে ভারত হারে। এবার ঘরের মাঠে বদলার হাতছানি ভারতের সামনে। ইতিমধ্যেই গ্রুপ লিগে ভারত হারিয়েছে কিউয়িদের।

একইসঙ্গে আইসিসির পক্ষ থেকে পুরস্কারমূল্যও ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে চার মিলিয়ন মার্কিন ডলার, রানার্স আপ দল পাবে ২ মি‌লিয়ন মার্কিন ডলার। এছাড়া গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলি পেয়েছে ৪০ হাজার মার্কিন ডলার। হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষা ক্রিকেট প্রেমীরা। ১২ বছর পর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+