ICC World Cup 2023: মূলপর্বের আগেই অঘটন, যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ
বিশ্বকাপ শুরুর আগেই অঘটন। একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার মূলপর্বে উঠতে পারল না ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের দেশ।
শনিবার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১৮১ রানে অল আউট হয়ে গিয়েছিল সাই হোপের দল। জবাবে ৪৩.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় স্কটল্যান্ড। গ্রুপ লিগে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডসের কাছে আগেই হেরেছিল ক্যারিবিয়ানরা। ফলে সুপার সিক্সে বাকি সব ম্যাচ জিতলেও যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মূলপর্বে ওঠা কঠিন ছিল। মরন বাঁচন ম্যাচে কোনও রকম লড়াই করতেই পারল না ক্যারিবিয়ান ক্রিকেটাররা। ক্রিকেট বিশ্বে ক্ষুদ্র শক্তি স্কটিশদের কাছে অসহায় আত্মসমর্পণ সাই হোপদের।

১৯৭৫, ১৯৭৯ পর পর দুই বছর বিশ্বকাপ ঘরে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। একটা সময় বিশ্ব ক্রিকেটে ক্যারিবিয়ানদের দাপট ছিল সবথেকে বেশি। কিন্তু বিগত কয়েক বছরে ওয়েস্ট ইন্ডিজ যেন অতীতের ছায়ামাত্র।একটা সময় বিশ্বক্রিকেটকে শাসন করত। ওয়ান ডে ক্রিকেটে দু-দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। রয়েছে টি-টোয়েন্টি বিশ্বট্রফিও।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ হবে দুইবারের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই হবে অবিশ্বাস্য লাগতেই পারে, কিন্তু এটাই বাস্তাব। ২০১৬ সালে শেষবার আইসিসির আসর বসেছিল ভারতের মাটিতে। ইডেনে ফাইনালে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ানরা।

সুপার সিক্সে ৩ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরে গেল ক্যারিবিয়ানরা। ফলে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার আর কোনও আশা নেই। বাকি ২ ম্যাচ নেহাতই নিয়মরক্ষার।ওয়েস্ট ইন্ডিজের হারের ফলে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিশ্বকাপের মূল পর্বে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেল।












Click it and Unblock the Notifications