ICC World Cup 2023: ওয়ার্নার আম্পায়ারের উপর রেগে লাল, শাস্তির মুখে পড়বেন অস্ট্রেলিয়ার তারকা?

ICC World Cup 2023: লখনউয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন পিচ ঢাকতে মাঠকর্মীদের সঙ্গে কভার টেনে মন জিতেছেন ডেভিড ওয়ার্নার। যদিও আউট হয়েই তাঁকে দেখা গেল আম্পায়ারের উপর রেগে লাল হতে।

অস্ট্রেলিয়া ২১০ রানের টার্গেট তাড়া করছে। ডেভিড ওয়ার্নার শুরুও করেছিলেন আগ্রাসী মেজাজে। স্লগ স্যুইপে ছক্কাও হাঁকান। কিন্তু মেজাজ বিগড়ে গেল একটু পরেই।

ICC World Cup 2023: ওয়ার্নারের আম্পায়ারের উপর রেগে লাল

ম্যাচের চতুর্থ ওভারটি করতে গিয়েছিলেন দিলশান মাদুশঙ্কা। প্রথম বলেই ওয়ার্নারের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন ওঠে। খালি চোখে প্রথমেই দেখা যায় বলটি লেগ সাইডে যাচ্ছে। ওয়ার্নারকে আউট দেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার জোয়েল উইলসন। রিভিউ নিতে দেরি করেননি ওয়ার্নার।

রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার জানান, এটি আম্পায়ারস কল। এরপরই রাগ ও হতাশার বহিঃপ্রকাশ দেখা যায় ওয়ার্নারের আচরণ। প্রথমে ব্যাট আছড়ানোর চেষ্টা করেন। তারপর সাজঘরে ফেরার সময় ঘুরে তাকিয়ে কিছু বলতে দেখা যান অজি তারকাকে। বল যে উইকেটেই লাগছে তা স্পষ্ট হয়নি রিভিউয়ে। কিন্তু আম্পায়ার আগেই আউট দেওয়ায় ওয়ার্নারকে প্যাভিলিয়নের রাস্তা ধরতে হয়।

ICC World Cup 2023: ওয়ার্নারের আম্পায়ারের উপর রেগে লাল

চর্চা চলছে, ওয়ার্নার রেগে অগ্নিশর্মা হয়ে আপত্তিজনক কথাই বলেছেন কিনা। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের জন্য ওয়ার্নারকে শাস্তির মুখে পড়তে হবে কিনা তা স্পষ্ট হবে ম্যাচের শেষেই। এর আগেও স্টিভ স্মিথ অসন্তোষ প্রকাশ করেছিলেন একইভাবে তৃতীয় আম্পায়ারের তরফে দেওয়া লেগ বিফোরের 'বিতর্কিত' সিদ্ধান্তে।

ওয়ার্নারকে প্রথম বলে ফেরানোর পর ওই ওভারের শেষ বলেই স্মিথকে ফেরান মাদুশঙ্কা। তবে লেগ বিফোর হওয়ার পর স্মিথ আর রিভিউয়ের দ্বারস্থ হননি। ফলে ২৪ রানের মাথায় দুটি উইকেট পড়ে অজিদের। ওয়ার্নার ৬ বলে ১১ রান করেন। স্টিভ স্মিথ পাঁচটি বল খেললেও কোনও রান করতে পারেননি।

ওয়ার্নারের আউট নিয়ে নেটপাড়া দ্বিধাবিভক্ত। কেউ মনে করছেন, ওয়ার্নার আউট ছিলেন না। কারও আবার দাবি, অস্ট্রেলিয়ার পক্ষেও এমন সিদ্ধান্ত গিয়েছে আজকের ম্যাচেই। তখন অজিরা সেলিব্রেট করেছে। সাদিরা সমরবিক্রমা ৮ বলে ৮ রান করে লেগ বিফোর হন অ্যাডাম জাম্পার বলে। সমরবিক্রমা রিভিউ নিয়েছিলেন।

সমরবিক্রমার ক্ষেত্রেও আম্পায়ার আউট দিয়েছিলেন। রিভিউয়ে দেখা যায় সেটি আম্পায়ারস কল। কিন্তু তাঁকে ফিরতে হয়েছিল প্যাভিলিয়নে, ওয়ার্নারের মতোই। যদিও সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা প্রযুক্তির ব্যবহার নিয়ে সন্দিহান। তাঁদের সবচেয়ে অবাক করছে, আম্পায়ারস কলের বিষয়টি। কেন না, এর জন্য অনেক ক্ষেত্রেই আম্পায়ারদের ভুলের শিকার হতে হচ্ছে ব্যাটারদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+