ICC World Cup 2023: ইংল্যান্ড ম্যাচের আগে আশ্রমে বিরাট, কিউয়িরা গেলেন দলাই লামার কাছে
নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ভারত। আগামী ২৯ অক্টোবর ভারতের পরের ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচের মাঝে কয়েকটা দিন রয়েছে। মাঝের কয়েকটা দিন ছুটির মেজাজে টিম ইন্ডিয়ার সদস্যরা। তবে কেউই বাড়ি ফিরে যাননি। ধরমশালাতেই ছুটি উপভোগ করছেন কোহলি-রোহিতরা। ফুরফুরে মেজাজে ভারতীয় দলের ক্রিকেটাররা।
সাধারণত ম্যাচ শেষ হলেই পরের ভেন্যুতে চলে যায় দলগুলি। কিন্তু উত্তরপ্রদেশের রাজধানী শহরে লখনউয়ে এখনই যাচ্ছে না ভারতীয় দল। মাঝে কিছুটা সময় হাতে রয়েছে, এই সময়ের দুই দিন বিশ্রামেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। তবে ক্রিকেটাররা বাড়ি ফিরছেন না, বিরাট-রোহিতরা রয়েছেন ধরমশালাতেই। পাহাড়ী এই শহরে থেকেই ছুটি উপভোগ করছেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

Virat Kohli at the Chinmaya Tapovan Ashram in Dharamshala. pic.twitter.com/dr3ROhfzXZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 24, 2023
বিশ্বকাপে যে দলই এই মাঠে খেলতে আসছে তারাই ধরমশালার প্রাকৃতিক সুন্দর্যে মোহিত হয়ে যাচ্ছে। বিদেশি দলের একাধিক ক্রিকেটার হিমাচলপ্রদেশের এই শহরের প্রাকৃতিক সুন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন। ব্যতিক্রম নয় নিউজিল্যান্ড দলও।আগামী ২৮ অক্টোবর ধরমশালার এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড দল। তার আগে সুন্দর এই পাহাড়ী শহরে ঘুরতে বেরিয়ে পড়ল কিউয়ি ব্রিগেডের সদস্যরা।
Dalai Lama with New Zealand players in Dharamshala. pic.twitter.com/n9DU84IaKs
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 24, 2023
মঙ্গলবার তিব্বতী ধর্মগুরু দলাই লামার আশ্রমে যান নিউজিল্যান্ড ক্রিকেটাররা। কেন উইলিয়ামসনরা অনেকেই স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ধরমশালাতে রয়েছে দলাই লামার আশ্রম। সেখানেই তিব্বতী ধর্মগুরুর সঙ্গে সাক্ষাত করেন নিউজিল্যান্ড দলের ক্রিকেটারররা।
New Zealand team went to Dalai Lama's residence to meet him. pic.twitter.com/GD7TXgt5VC
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 24, 2023
চলতি ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষস্থান ফিরে পেয়েছে মেন ইন ব্লু। নিউজিল্যান্ড ৪ ম্যাচ জেতার পর এই বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেল।এই ম্যাচ হেরে বিশ্বকাপে শীর্ষস্থান খোঁয়াল কিউয়িরা। নিউজিল্যান্ডের সামনে এরপর কঠিন ম্যাচ অপেক্ষা করছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications