ICC World Cup 2023: সমর্থকরাই অনুপ্রেরণা, বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের বিরাট বার্তা দিলেন কোহলি
এশিয়া কাপ জয়ের পর টিম ইন্ডিয়া মিশন এবার বিশ্বকাপ। ঘরের মাঠে ১২ বছর পর একদিনের বিশ্বকাপ খেলতে নামছে ভারতীয় দল। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে বিশ্বকাপে ট্রফি আর হাতে তুলতে পারেননি কোনও ভারত অধিনায়ক। এবারও কিন্তু রোহিত শর্মার দলকে নিয়ে রয়েছে প্রত্যাশার পারদ। তারপর ঘরের মাঠে খেলা হয় বাড়তি সুবিধা পাবে রাহুল দ্রাবিড়ের দল।
২০১১ সালের পর কেটে গিয়েছে ১২ বছর। দুটি একদিনের বিশ্বকাপ গিয়েছে, পেরিয়েছে তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ভারতের প্রাপ্তির ভাড়ার শূণ্যই থেকেছে। এবার রোহিত-বিরাটরা পারবেন দেশবাসীর স্বপ্নপূরণ করতে? টিম ইন্ডিয়ার সাম্প্রতিক ফর্ম কিন্তু স্বপ্ন দেখাচ্ছে।

২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছিল ভারত। বিশ্বকাপ জয়ের পর কেটে গিয়েছে ১২ বছর। ঘরের মাঠে ২০১১ সালের স্মৃতি ফিরিয়ে আনাই লক্ষ্য মেন ইন ব্লুর। টিম ইন্ডিয়ার অধিনায়কের নাম রোহিত শর্মা হলেও দলটার মূল নিউক্লিয়াস কিন্তু একজনই কিং কোহলি। বিশ্বকাপের প্রমোশনেও তাঁরই মুখ।
বিশ্বকাপ শুরুর আগে বিরাট কোহলি বলেছেন, 'আবেগ এবং আমাদের ভক্তদের অটল সমর্থন যা আমাদের বিশ্বকাপ জয়ের দৃঢ়সংকল্পের রসদ জোগায়। অতীতের বিশ্বকাপ জয়ের স্মৃতি, বিশেষ করে ২০১১ সালের আইকনিক জয়ের স্মৃতি আমাদের হৃদয়ে গেঁথে আছে এবং আমরা আমাদের সমর্থকদের জন্য নতুন স্মৃতি তৈরি করতে চাই।'

বিশ্বকাপের প্রমো ভিডিওতে অংশ নেওয়ার প্রসঙ্গে কোহলি বলেন, আমি এই দারুণ প্রচার অনুষ্ঠানের অংশ হতে পেরে রোমাঞ্চিত বোধ করছি। আমাদের ভক্তদের আবেগকে পুরোপুরি গ্রহণ করে, এবং আমরা তাদের স্বপ্নকে সত্যি করতে আমাদের সব কিছু দিতে প্রস্তুত।'
ঢাকে কাঠি পড়ে গিয়েছে ক্রিকেটে বিশ্বকাপের। অপেক্ষা আর মাত্র কয়েক সপ্তাহের। আগামী ৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। তবে ভারত কাপযদ্ধের অভিযান শুরু করবে ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। দশটি শহরে হবে ৪৮টি ম্যাচ। বিশ্বকাপের বোধনে গতবারের ফাইনালের পুনরাবৃত্তি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। তবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ভারত পাকিস্তান ম্যাচই।

সম্প্রচারকারী চ্যানেলের প্রচার অনুষ্ঠানে অংশ নিয়েছেন রবীন্দ্র জাদেজাও। জাড্ডু বলেন, 'একজন ক্রিকেটার হিসেবে এই প্রচারে যু্ক্ত হতে পেরে গর্বিত। লক্ষ লক্ষ ভক্ত আপনার পিছনে দাঁড়িয়ে আছে, আপনার সাফল্যের জন্য উল্লাস করছে এটার চেয়ে অনুপ্রেরণাদায়ক আর কিছু নেই।'












Click it and Unblock the Notifications