ICC World Cup 2023: বিশ্বকাপের শুরুতেই ক্রমতালিকায় উন্নতি কোহলির, কোটলায় ভক্তের বিরাট প্রতিজ্ঞা
ইডেন যদি দাদাগিরির ডেরা হয়, চিপক অবশ্যই ধোনির অঘোষিত সাম্রাজ্য। আর দিল্লির ফিরোজ শাহ কোটালা(বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম) নিশ্চিতভাবেই বিরাট কোহলির দুর্গ। তিনি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। কিন্তুই কোটলা জুড়ে শুধুই কোহলি। ঘরের ছেলেকে সমর্থনের ডালি উজার করে দিল দিল্লিবাসী। কোটলার গ্যালারিতে শুধুই কোহলি এবং কোহলি।
রোহিত যতই ভারত অধিনায়ক হোন না কেন, দিল্লিতে টিম ইন্ডিয়ার সেনাপতি যেন কোহলিই। ম্যাচের শুরু থেকেই তিনিই আর্কষণের কেন্দ্রবিন্দুতে। ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরায় ধরা পড়ল বিরাট কোহলির এক ভক্তর ছবি। যাঁর হাতে একটা বড় প্ল্যাকার্ড। সেটি বেশ নজরকাড়া। কারণ, তাতে বড় বড় করে লেখা 'বিরাটের ৫০তম একদিনের সেঞ্চুরির পর বিয়ের পিঁড়িতে বসব।'

এরআগে অনেক মহিলা ভক্তই গ্যালারি থেকে বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়েছন। তবে কোনও পুরুষভক্তের এই দৃশ্য ক্রিকেট মাঠে খুব একটা দেখা যায়নি। মুহূর্তের মধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
A poster by a Kohli fan in the stadium. pic.twitter.com/cNnai70IBx
— Johns. (@CricCrazyJohns) October 11, 2023
বিরাট কোহলির একদিনের ক্রিকেটে করেছেন ৪৭টি শতরান। আন্তর্জাতিক ওডিআই ম্যাচে ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ৪৯টি শতরান রয়েছে। ৫০ ওভারের ফর্ম্যাটে যা রেকর্ড। সেই রেকর্ড ভাঙা থেকে দু'টি শতরান দূরে রয়েছেন বিরাট কোহলি। গোটা কোটলা তাঁর থেকে শতরানের প্রত্যাশায় রয়েছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সময়ে ব্যাট করতে নেমে দলকে খাদের কিনাড়া থেকে টেনে তোলেন। কেএল রাহুলের সঙ্গে জুটি গড়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলের জয়ের ভিত গড়েন কোহলি। কিন্তু জয়ের মুহূর্ত পর্যন্ত উইকেটে টিকে থাকতে পারেননি কোহলি। ৮৫ রান করেই সাজঘরে ফেরেন কিং কোহলি।

সেঞ্চুরি করতে না পারলেও তাঁর সেই ৮৫ রানেপ ইনিংসের সৌজন্যেই আইসিসির ব্যাটসম্যানদের ক্রম তালিকায় উন্নতি করেছেন কোহলি। একদিনের ক্রিকেটে দুই ধাপ উপরে উঠলেন। বর্তমানে কোহলির স্থান পাঁচ নম্বরে। অন্যদিকে অজিদের বিরুদ্ধে ৯৭ রানের ইনিংস খেলে ক্রম তালিকায় উন্নতি করেছেন কেএল রাহুলও।শীর্ষস্থান ধরে রাখলেন বাবর আজম। তবে দুইয়ে থাকা গিলের সঙ্গে তাঁর পয়েন্টের পার্থক্য মাত্র ৫।
কোহলি প্রসঙ্গে স্মিথ বলেছেন, 'তর্কের উর্ধ্বে উঠে বলতে হবে, একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা প্লেয়ারের নাম বিরাট কোহলি।' ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, 'ক্রিকেটের কিংবদন্তি বিরাট। বিশেষ করে ওয়ান ডে ফর্ম্যাটে। ওর প্রজন্ম, পরের প্রজন্মের জন্য ও একটা মান ঠিক করে দিয়েছে।'












Click it and Unblock the Notifications