ICC World Cup 2023: পাকিস্তান, আফগানিস্তান পেল ভারতের ভিসা! বাবর-বাহিনীর কোন ২ ক্রিকেটার আগে এ দেশে খেলেছেন?
ICC World Cup 2023: বিশ্বকাপ খেলতে বুধবার ভারতে পা রাখার কথা পাকিস্তান দলের। শুক্রবার হায়দরবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। তার আগে আজ কাটল ভিসা জট।
এর আগে অসন্তোষ প্রকাশ করে আইসিসিকে চিঠি পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান বিশ্বকাপ দলের দু-জন বাদে সকলেই এই প্রথম ভারতের মাটিতে খেলবেন।

২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে শেষবার এ দেশে খেলে গিয়েছে পাকিস্তান। ২০১২-১৩ থেকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। পাকিস্তানই শেষবার ভারতে ওডিআই ও টি ২০ সিরিজ খেলতে এসেছিল। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে পাকিস্তান দলে ছিলেন মহম্মদ নওয়াজ। তিনি এবারও রয়েছেন বিশ্বকাপের দলে।
নওয়াজের পাশাপাশি বাবর আজমের দলের আর যে ক্রিকেটার এ দেশে খেলে গিয়েছেন তিনি হলেন সলমন আলি আঘা। তবে পাকিস্তান দলের হয়ে তিনি ভারতে কোনওদিন খেলেননি। লাহোর লায়ন্সের হয়ে ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ খেলতে এসেছিলেন। ৩ বলে ১ রান করে আউট হয়েছিলেন কাইল অ্যাবটের হলে।

এদিকে, ভিসা সংক্রান্ত জটিলতা বজায় থাকায় দুবাইয়ে টিম বন্ডিং সেশন বাতিল করতে হয়েছে পাকিস্তানকে। ভিসা না মেলায় বিশ্বকাপের প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলেও আইসিসিকে জানিয়েছিল পিসিবি। তাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ হচ্ছে বলে অভিযোগ হচ্ছে বলে দাবি করে এ ধরনের পরিস্থিতি বরদাস্ত করা যায় না বলে জানায় পিসিবির।
সঠিক সময়ে ভিসা না পাওয়া আয়োজক দেশের বিশ্বকাপ আয়োজন বিষয়ক চুক্তির শর্ত ভাঙা বলেও দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বিসিসিআই ও ভারত সরকারের মনোভাব জানতেও আইসিসির উপর চাপ বাড়ানো হচ্ছে। এখনও অবধি ঠিক রয়েছে পাকিস্তান দল সকালে রওনা দিয়ে দুবাই যাবে। সেখান থেকে বিকেলের বিমানে হায়দরাবাদে আসবে।
পিসিবি সূত্রে জানা গিয়েছে, অগাস্টের শেষের দিকে আইসিসি চিঠি পাঠায়, তারপর ভিসা করানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ফিজিক্যাল পাসপোর্ট না দিয়েই ভিসার আবেদন করা হয়। কেন না, সে সময় পাকিস্তান দল এশিয়া কাপ খেলছিল এবং শ্রীলঙ্কায় যাতায়াত করতে হচ্ছিল। পরে পাসপোর্ট-সহ আবেদন করা হয় ১৯ সেপ্টেম্বর।
অবশেষে আজ পাকিস্তান ও আফগানিস্তান দল ভিসা পেয়ে গেল। এবার ভারতে আসার প্রস্তুতি।












Click it and Unblock the Notifications