ICC World Cup 2023: রোহিতকে টেক্কা রিজওয়ানের, সর্বোচ্চ রান-উইকেট সংগ্রহকারীদের তালিকায় কে কোথায়?
দেশজুড়ে উৎসবের আবহ। শারদীয়া থেকে নবরাত্রি মেতে উঠেছে পূর্ব থেকে পশ্চিম। এরইমধ্যে আসমুদ্র হিমাচল আরও একটি উৎসবে মেতে উঠেছে। ক্রিকেট পার্বণ। ১২ বছর পর ভারতের মাটিতে বসেছে একদিনের বিশ্বকাপের আসর। বোধনেই ঝড় তুলেছে টিম ইন্ডিয়া। প্রথম তিন ম্যাচ জিতে কাপ জয়ের প্রত্যাশাকে দ্বিগুণ করে দিয়েছেন রোহিত-বিরাটরা।
বেশিরভাগ দলেরই তিনটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তিন ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে টিম ইন্ডিয়া। কিন্তু দলগত লড়াইয়ের সঙ্গে থাকে ব্যক্তিগত লড়াইও। এখনও পর্যন্ত রানের শীর্ষে আছেন কোন ব্যাটসম্যান? সর্বোচ্চ উইকেটশিকারীই বা কে? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে দ্বিতীয়স্থানে রয়েছেন ডেভন কনওয়ে । কিউয়ি ব্যাটসম্যানের ঝুলিতে ৩ ম্যাচের শেষে ২২৯ রান। তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। ২১৭ রান ভারত অধিনায়কের ঝুলিতে।আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রানের ম্যাচ জেতানো ইনিংসও রয়েছে ভারত অধিনায়কের।

তালিকায় চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে কুইন্টন ডি কক ও কুশল মেন্ডিস।দুটি ম্যাচে ডি কক ২০৯ এবং মেন্ডিস ১৯৮ রান করেছেন।
এবার নজর রাখা যাক উইকেট প্রাপকদের তালিকায়। আটটি করে উইকেট পেয়ে শীর্ষস্থানে আছেন তিনজন। ভারতের জসপ্রীত বুমরাহের সঙ্গে আছেন এই তালিকায় আছেন ম্যাট হেনরি, মিচেল স্যান্টানার। সাতটি উইকেট পেয়েছেন হাসান আলি।












Click it and Unblock the Notifications