ICC World Cup 2023: ধরমশালা ছাড়তেই ইচ্ছা করছে না রোহিত-বিরাটদের, ম্যাচের পরও নিলেন থেকে যাওয়ার সিদ্ধান্ত
পাহাড়ের কোলে নৈস্বর্গিক দৃশ্য, তারইমধ্যে একটি ক্রিকেট স্টেডিয়াম। ভারত জুড়ে দশটি ভেন্যুতে হচ্ছে বিশ্বকাপ। মাঠের আউটফিল্ড নিয়ে যতই প্রশ্ন উঠুক, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বাকি নয়টি স্টেডিয়ামেকে পিছেন ফেলে দিয়েছে হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাশোসিয়েশনের এই মাঠ। ম্যাচ শেষ পরের দিনই সাধারণত সেই শহর ছাড়ে ভারতীয় দল। কিন্তু ধমরশালা থেকে যেতে ইচ্ছেই করছে না বিরাট-রোহিতদের।
বিশ্বকাপে যে দলই এই মাঠে খেলতে আসছে তারাই ধরমশালার প্রাকৃতিক সুন্দর্যে মোহিত হয়ে যাচ্ছে। বিদেশি দলের একাধিক ক্রিকেটার হিমাচলপ্রদেশের এই শহরের প্রাকৃতিক সুন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন। রবিবার এই মাঠেই নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে ভারত।ভারতের পরের ম্যাচ আগামী রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ের মাঠে।

আগামী ২৯ অক্টোবর ভারতের পরের ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই ম্যাচের মাঝে হাতে সাতটা দিন রয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে উল্লেখ করা হয়েছিল এই সময়ের দুই দিনের জন্য বাড়ি ফিরে যাবেন রোহিত-বুমরাহরা। এরপর লখনউতে দলের সকলে মিলিত হবেন, এমনটাই স্থির হয়েছিল। প্লেয়ারদের মানসিক ও শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই ভাবনা ছিল বোর্ডের।

বিশ্বকাপের শুরু থেকে টানা ম্যাচ খেলছে ভারত। প্রথমে দেশের উত্তর থেকে দক্ষিণ একাধিক শহরে সফর করতে হচ্ছে। ফলে ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই ক্লান্ত। এই প্রেক্ষাপটে রোহিত-বিরাটদের মানসিকভাবে তরতাজা রাখার জন্যই ছুটির এই পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২৬ অক্টোবর লখনউতে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছ ভারতীয় দলের জন্য।













Click it and Unblock the Notifications