ICC World Cup 2023: বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে সরকারের, ভারতেও বৈধ হতে চলেছে ক্রীড়া বেটিং?

১২ বছর পর ভারতের মাটিতে বসেছে একদিনের বিশ্বকাপের আসর। বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচে গ্ল্যারারি ফাঁকা থাকলেও দেশজুড়ে কিন্তু সক্রিয় বেটিং চক্র। সরকারিভাবে ভারতে ক্রীড়া বেটিং ‌নিষিদ্ধ। কিন্তু তাতে কি বেটিং হচ্ছে না? মাঝে মধ্যেই বেটিং চক্রের জড়িয়ে থাকা ব্যক্তিদের আটকের খবর প্রকাশ্যে আসে। কিন্তু সেটা সংখ্যায় কম। আর সরকারের চোখকে ফাঁকি দিয়েই চলছে রমরমিয়ে বেটিং।

এই পরিস্থিতিতে ফের একবার জোরালোভাবে উঠতে শুরু করেছে বেটিংকে বৈধ ঘোষণা করার প্রসঙ্গ। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ভারতে প্রতি‌নিয়ত অবৈধ বেটিং চক্রের রমরমা বাড়ছে। সেইসঙ্গে বৃদ্ধি পাচ্ছে বাজারও। অবৈধ বেটিংয়ের বার্ষিক টাকার অঙ্ক ১০০ বিলিয়ন ছাড়িয়েছে। যা ভারতীয় মুদ্রায় ৮ কোটি ২০ লক্ষ।

ICC World Cup 2023

যেহেতু ভারতে বেটিং অবৈধ। ফলে এই বিপুল আর্থিক লে‌নদেনের কোনও কর সরকার পাচ্ছে না এরফলে ২,২৯,৬০০ টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে অর্থ মন্ত্রকের। শুধু বিশ্বকাপের মতো বড় ইভেন্ট গুলিতেই নয় ভারতে বেটিং চক্র সবথেকে বেশি সক্রিয় খাকে আইপিএলে, রিপোর্ট অনুসারে আইপিএল ম্যাচে প্রতিদিন বেটিং বা অনলাইন জুয়াতে অংশ নেন ১৪০ মিলিয়ন মানুষ। শুধু ভারত নয় বিদেশের বহু ‌নাগরিকও সামিল হন এই অবৈধ ক্রীড়া কারবারে।

এই পরিস্থিতিতে দাবি উঠেছে খেলাধূলায় বেটিংকে দেশে বৈধ ঘোষণা করা হোক৷ আগেই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিয়েছে আইন কমিশন৷ কমিশনের আরও সুপারিশ, ক্রিকেট বেটিংকে প্রত্যক্ষ ও পরোক্ষ করের আওতায় আনা হোক৷ এটা দেশের অর্থনীতির পক্ষেও লাভজনক হবে বলে মত কমিশনের৷

ICC World Cup 2023

ভারতে বেটিংকে বৈধ বলে ঘোষণা করে তা করের আওতায় আনা হোক বলে প্রস্তাব দিয়েছে কমিশন৷ এতে রাজস্বের পরিমাণও বাড়বে বলে মনে করছেন তাঁরা৷ তার সঙ্গে দেশে বেশ কিছু কর্মসংস্থানও হবে।

একইসঙ্গে আরও একটি পয়েন্ট উঠে আসছে, এটি সরাসরি সরকারের নিয়ন্ত্রাধীন করা হোক। যাতে হাওয়ালা বা অন্য কোনও বেআইনি পথে এই টাকা বিদেশে পাচার না হয়ে যায়। ভারতে মোট ৭৫টির বেশি অনলাইন জুয়া এবং বেটিং চক্রের সাইট আছে, যাদের টার্গেট দেশের জনতাকে এই কারবারে নিযুক্ত করা।

ICC World Cup 2023

ম্যাচ গড়াপেটা অবশ্যই বড়সড় অপরাধ ৷ কিন্তু খেলাধূলায় বেটিংকে এবার ভারতে বৈধ করা হোক, এমন দাবি আগেই উঠেছে। কারণ বিদেশের বহু জায়গায় বেটিং বৈধ। সেখান থেকে বিপুল পরিমাণ আয় করে সেই সব দেশের সরকার।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+