Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বিশ্বকাপের কোনও ম্যাচে সর্বাধিক রানের নিরিখে প্রথম পাঁচে সৌরভ, দ্বিশতরানকারী ২ জন

ICC World Cup 2023: ২০১৫ সালের বিশ্বকাপে দুই ব্যাটার দ্বিশতরান হাঁকিয়েছিলেন। যদিও ২০১৯ সালের বিশ্বকাপে কেউই ডাবল সেঞ্চুরি হাঁকাতে পারেননি। ভারতে আসন্ন বিশ্বকাপে কেউ পারবেন কিনা সেদিকে সকলের নজর।

বিশ্বকাপের কোনও ম্যাচে সর্বাধিক রানের নিরিখে প্রথম পাঁচে থাকা ব্যাটারদের মধ্যে রয়েছেন একজন ভারতীয়। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের ম্য়াচে সেরা সর্বাধিক রানের ইনিংসগুলি।

ICC World Cup 2023: বিশ্বকাপের কোনও ম্যাচে সর্বাধিক রানের নিরিখে প্রথম পাঁচে সৌরভ

বিশ্বকাপের কোনও ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি রয়েছে মার্টিন গাপটিলের দখলে। ২০১৫ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের ওপেনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়েলিংটনে খেলেছিলেন ১৬৩ বলে অপরাজিত ২৩৭ রানের ইনিংস। ওডিআইয়ে প্রথম কিউয়ি ব্যাটার হিসেবে তিনি দ্বিশতরান করেন। ওই ম্যাচটি ১৪৩ রানে জিতেছিল নিউজিল্যান্ড।

২০১৫ সালের বিশ্বকাপেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ক্যানবেরায় দ্বিশতরান হাঁকান। মানুকা ওভালে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৪৭ বলে ২১৫ রানের ইনিংস। এই ইনিংস খেলার ফাঁকে মারলন স্যামুয়েলসকে নিয়ে ৩৭২ রানের পার্টনারশিপ গড়েন। ১০টি চার ও ১৬টি ছয় মারেন গেইল।

ICC World Cup 2023: বিশ্বকাপের কোনও ম্যাচে সর্বাধিক রানের নিরিখে প্রথম পাঁচে সৌরভ

বিশ্বকাপের ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের তালিকায় তিনে রয়েছেন গ্যারি কার্স্টেন। ১৯৯৬ সালের বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নেমে রাওয়ালপিণ্ডিতে ১৫৯ বলে ১৮৮ রানে অপরাজিত ছিলেন ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের হেড কোচ। প্রায় দুই দশক তাঁর রেকর্ড অক্ষত ছিল, যা ভাঙে ২০১৫-র বিশ্বকাপে।

কার্স্টেনের এই রেকর্ডের কাছাকাছি পৌঁছেও অল্পের জন্য তা ভাঙতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৯৯ সালের বিশ্বকাপে টনটনের কাউন্টি গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ করেছিলেন ১৫৮ বলে ১৮৩। রাহুল দ্রাবিড়ের সঙ্গে গড়েছিলেন ৩১৮ রানের পার্টনারশিপ। ৩১১টি ওডিআই খেলা সৌরভের কেরিয়ারেও এটিই সর্বোচ্চ রান।

কার্স্টেন ১৯৯৬ সালের বিশ্বকাপে ভেঙেছিলেন ভিভিয়ান রিচার্ডসের রেকর্ড। ১৯৮৭ সালের বিশ্বকাপে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে রিচার্ডস করেছিলেন ১২৫ বলে ১৮১। যা এখনও অবধি রয়েছে বিশ্বকাপের ম্যাচে কোনও ব্যাটারের সর্বাধিক রানের তালিকার প্রথম পাঁচে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+