ICC World Cup 2023: একই অনুষ্ঠানে হাজির গিল-সারা, বিশ্বকাপের মধ্যেই চর্চায় দুই তারকার প্রেম কাহিনী
বৃহস্পতিবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া।এই ম্যাচ জিতলেই সেমিফাইনায়লে স্থান পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া।কিন্তু তার আগে ফের চর্চায় সারা-শুভমানের প্রেম কাহিনী। বিশ্বকাপের মাঝেই একই অনুষ্ঠানে হাজির সচিন কন্যা এবং ভারতীয় দলের তারকা ক্রিকেটার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও ক্লিপ। ভিডিওতে দেখা যায় শুভমান গিল একটি ভেন্যু থেকে বেরিয়ে যাচ্ছেন। তাঁর পিছনে রয়েছেন সারা তেন্ডুলকর। তবে তাঁদের পাশাপাশি দেখা না গেলেও তাঁদের কয়েক হাত দূরে দেখা যায়। ইভেন্টে সারাকে দেখা যায় লাল পোশাকে। শুভমান গিলকে দেখা যায় কালো ব্লেজারে।

গত ১৯ অক্টোবর পুণেতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচেও ভারতীয় দলের খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সারা এবং গিলের হাঁকানো অর্ধশতরান বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছিলেন সচিন কন্যা। যা নেটিজেনদের কাছে ছিল মুচমুচে উপাদান। বৃহস্পতিবার সারা পাড়াতেই খেলতে নামবেন গিল, সচিন কন্যা গ্যালারিতে উপস্থিত থাকলে সেই গুঞ্জনের মাত্রা কিন্তু আরও বৃদ্ধি পাবে।
অন্যদিকে এই বিশ্বকাপে নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি গিল, ইতিমধ্যে তিনি মাত্র ২৬ গড়ে ১০৪ রান বানাতে সক্ষম হয়েছেন। সামনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে পুরানো ছন্দে ফিরে আসতে চাইবেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স।
লন্ডনের ওভাল গ্রাউন্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে, ভারতের ওপেনার শুভমান গিল এবং সারা তেন্ডুলকরের মধ্যে প্রেমের সমীকরণে একটা স্ট্যাম্প গিয়েই দেন নেটিজেনরা৷ একটি চ্যাটের স্ক্রীনশট প্রকাশ্যে আসে।
স্ক্রিনশটের একটিতে দেখা গিয়েছিল গিল নিজের জন্মদিনে তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের সঙ্গে লাইভ গিয়েছিলেন। সারাও, গিলের ইন্সটা লাইভে যোগ দিয়েছিলেন এবং সেখানেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সচিন কন্যা৷ সেখানে লাইভেই লিখেছিলেন এইচডিবি
অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে পরাজিত করে ছয় ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচ জিতেই ভারতীয় দল পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে এবং সেমি ফাইনালের রাস্তা প্রায় পরিষ্কার করেই ফেলেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications