Shami On Modi: প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসায় শামি, যোগী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস
Shami On Modi: বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিভিন্ন রাজনৈতিক দল যখন ভারতের হারের পিছনে অপয়া তত্ত্ব সামনে এনে মোদী-শাহকে নিশানা করছে, তখন বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী মহম্মদ শামি উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীর ভূমিকায়।

মোদী যে ভারতের ড্রেসিংরুমে গিয়ে সকলের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন তা প্রথমে জানা গিয়েছিল রবীন্দ্র জাদেজার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। তার কিছু পরেই মহম্মদ শামিও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। ভারতীয় দল যে ফের ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যয়ের কথাও জানিয়েছিলেন শামি।
আজ আমরোহায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামি ফের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। বিশ্বকাপে ভালো খেলার জন্য শামিকে বুকে টেনে তাঁর পিঠ চাপড়ে দিয়েছিলেন মোদী। শামি আজ বলেন, তখন ফাইনাল সবে শেষ হয়েছে। আমরা সকলেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। সেই সময় প্রধানমন্ত্রী যা করেছেন তা অত্যন্ত জরুরি।
#WATCH | Amroha, Uttar Pradesh: On PM Modi meeting the Indian Cricket team after the match, Indian cricketer Mohammed Shami says, "It is very important. At that time, we had lost the match. In such a situation, when the Prime Minister encourages you, it is a different moment.… pic.twitter.com/kEpuhaF19A
— ANI (@ANI) November 23, 2023
শামির কথায়, প্রধানমন্ত্রী যা করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হেরে যাওয়ার পর তিনি আমাদের উৎসাহিত করেছেন। এটা এক অন্যরকম মুহূর্ত। দেশের দায়িত্বে যিনি রয়েছেন, সেই প্রধানমন্ত্রী নিজে এসে আমাদের মনোবল বাড়াচ্ছেন, এটা খুবই জরুরি হয় এই ধরনের সময়ে। সকলের যখন মন খারাপ, তখন প্রধানমন্ত্রীর এই ভূমিকা আলাদা অনুভূতি।
অনেকেই মনে করছেন, রোহিত শর্মা যে আগ্রাসী শট খেলে আউট হয়েছেন, ট্রাভিস হেড অনবদ্য ক্যাচ ধরেছেন, সেটাই টার্নিং পয়েন্ট। তবে শামি তা মনে করেন না। পরাজয়ের দায় সকলে মিলেই কাঁধে নিচ্ছেন বলে জানিয়ে শামির বক্তব্য, স্কোরবোর্ডে ৩০০ রান থাকলে আমরা জিততাম। একটা বিষয়ই বলব, সেদিন রানটা আমাদের কিছুটা কম হয়েছিল।
#WATCH | Amroha, Uttar Pradesh: When asked about the reasons for losing the ICC World Cup final, Indian cricketer Mohammed Shami says, "The thing was that we did not have enough runs. If we had 300 runs, we would have easily defended it..."
— ANI (@ANI) November 23, 2023
On the UP government's decision to… pic.twitter.com/TW65ehCEox
আমরোহার সাহসপুর থেকে নানা প্রতিবন্ধকতা জয় করে শামি এবারের বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী, সেই সঙ্গে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট পেয়েছেন। গড়েছেন একাধিক নজির। শামির গ্রামেই এবার স্টেডিয়াম তৈরি করছে উত্তরপ্রদেশ সরকার। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শামি।
শামি নিজের বাড়িতে ফিরতে তাঁকে ঘিরে উন্মাদনার ঢল নেমেছেন। নানা বয়সের উঠতি ক্রিকেটাররাও শামিকে স্বাগত জানিয়েছেন। শামি বলেন, ওদের জন্য আমি এবার সময় দেব। সরকারের যাঁরা স্টেডিয়াম তৈরি করছেন তাঁদেরও ধন্যবাদ। ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন খুবই জরুরি। যেখানে স্টেডিয়াম হচ্ছে আমি সেখানেও যাব। আমার তরফে যা করণীয় সবই করতে প্রস্তুত।
VIDEO | "It is beyond my comprehension to answer controversial questions. We should focus on basic things, for which we worked hard for two months, and not on political agenda," says cricketer Mohammed Shami on Rahul Gandhi's remarks on PM Modi. pic.twitter.com/GenEQotNLR
— Press Trust of India (@PTI_News) November 23, 2023
তবে যেভাবে রাজনৈতিক দলগুলি নরেন্দ্র মোদীকে বিশ্বকাপ হারের জন্য অপয়া তকমা সেঁটে দিচ্ছে তাতে সায় নেই শামির। রাজনৈতিক নেতাদের এমন বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি না করতে সংবাদমাধ্যমগুলিকেও অনুরোধ করে শামি ক্রিকেটেই ফোকাস রাখার আহ্বান জানান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications