ICC World Cup 2023: আদালতের রায়ে স্বস্তি, দলের ব্যর্থতার মধ্যে ক্ষমতা ফিরে পেলেন শ্রীলঙ্কা বোর্ডের কর্তারা
যত কাণ্ড শ্রীলঙ্কাতেই। মাঠ এবং মাঠের চর্চায় শ্রীলঙ্কা। একদিকে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হার, টাইমড আউট নিয়ে বিতর্ক। এরইমধ্যে আবার দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের আভ্যন্তরীন সংঘাত চরমে।দেশের সরকার এবং ক্রিকেট বোর্ডের মধ্যে সংঘাত গড়াল আদালতেও। সোমবার দিনই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে দেশের সরকার। ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমতা ফিরে পেলেন বোর্ড কর্তারা।
দলের খারাপ পারফরম্যান্স এবং দুর্নীতির জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ভেঙে দেন দেশের ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে। সেই একটি অন্তর্বর্তী কমিটি নিয়োগের যে সিদ্ধান্ত মন্ত্রী রোশন রণসিংহে নিয়েছিলেন। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই আদালতের রায়ে ক্ষমতা পেলেন বোর্ড কর্তারা। ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বোর্ডের সভাপতি শাম্মি সিলভা একটি আবেদন করেছিল আদালতের কাছে, যেটি আদালতের তরফে গ্রহণ করাও হয়েছিল।

ক্রীড়ামন্ত্রীর নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা। তাঁর আবেদনের ফলেই ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় শ্রীলঙ্কার কোর্ট অফ অ্যাপিল। জানিয়ে দেওয়া, ক্রীড়ামন্ত্রীর তৈরি করা কমিটি এখনই শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব সামলাবে না। পুরনো কর্তাদের হাতেই বোর্ড পরিচালনার ভার দিয়েছে আদালত।
তবে এই নির্দেশ কার্যকার থাকবে আগামী ১৪ দিন। অর্থ্যাত ১৪ দিন পর ফের এই মামলার শুনানি হবে। ততদিন নতুন কমিটি নয় বোর্ডের যাবতীয় কাজকর্ম পরিচালনা করবেন পুরানো বোর্ড কর্তারাই। আদালতের এই রায়ে কিছুটা হলেও স্বস্তিতে বোর্ডের কর্তারা।
সোমবার শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রনতুঙ্গাকে আপাতত বোর্ডের অন্তর্বর্তী কমিটির চেয়ারম্যান করেছিলেন ক্রীড়ামন্ত্রী। তাঁর নেতত্বেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের যাবতীয় কাজকর্ম পরিচালিত হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।নতুন সাত সদস্যের যে কমিটি তৈরি করা হয়েছে তাতে সে দেশের সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ও এক প্রাক্তন বোর্ড সভাপতিও রয়েছেন।
গত বৃহস্পতিবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হারের পরই দেশের ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে শ্রীলঙ্কা ক্রিকেটের এগজিকিউটিভ কমিটিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।অন্যথা কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন। ক্রীড়ামন্ত্রীর বার্তার পরেই শনিবার বোর্ডের এক সচিব মোহন ডি'সিলভা পদত্যাগ করেন। সেই মতোই সোমবার পদক্ষেপও গ্রহণ করেন।
চলতি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা দল। ১৯৯৬ সালে বিশ্বজয়ীদের পারফরম্যান্স এবার সত্যিই হতাশাজনক। ৮ ম্যাচ খেলে ফেলেছে তারা। মাত্র দু'টিতে জিতেছে। মঙ্গলবার বাংলাদেশের কাছেও তাদের হারতে হয়েছে। সেই সঙ্গে সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications