ICC World Cup 2023: ফাইনালের আগে ভারতীয় শিবিরে চাহালের আগমন! সেমিফাইনাল ম্যাচে সোনার পদক জিতলেন কে?

আধুনিক ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংও যে সমান গুরুত্বপূর্ণ, তা প্রমাণ হয়ে গিয়েছে গত কয়েক বছর ধরেই। চলতি একদিনের বিশ্বকাপে দলের ফিল্ডিংয়ের মান বাড়াতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রতিটি ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেরা ফিল্ডারকে সোনার পদক প্রদান করা হচ্ছে।

শুধু পুরস্কার দেওয়াই নয়, একইসঙ্গে নাম ঘোষণার ক্ষেত্রেও বড় চমক দিচ্ছে বিসিসিআই।মাঠের জায়ান্ট স্ক্রীনে, স্প্যাইডার ক্যামে বা আতশবাজির রোশনাইতে ভেসে উঠত সেরা ফিল্ডারের নাম।কিন্তু সেমিফাইনাল ম্যাচের পর দেখা গেল সম্পূর্ণ অন্যচিত্র বিশেষ কোনও চমক ছাড়াই ঘোষিত হল পুরস্কার প্রাপকের নাম। দল ফাইনালে উঠলেও আশ্চর্য রকমভাবেই ‌উচ্ছাসহীন ভারতীয় দলের সাজঘর।

ICC World Cup 2023:

প্রথম দিকের ম্যাচগুলির মতোই আড়ম্বরহীনভাবেই হল সোনার পদক প্রদান অনুষ্ঠান। দলের ফিল্ডিং কোচ টি দিলীপ তিন জন দাবিদারের নাম ঘোষণা করেন। মহম্মদ সিরাজ, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত দ্বিতীয়বারের জন্য সোনার পদক পেলেন জাদেজা। এরআগে রাহুল।বাংলাদেশের বিরুদ্ধে এই পুরস্কার পান জাদেজা।

কিন্তু কেন এই বাড়তি কোনও উচ্ছাস নেই ভারতীয় শিবিরে। দলের ফিল্ডিং কোচ বলেন, 'আমরা এখন কাপ জয়ের শেষ ধাপে আছি।তাই বাড়তি কোনও আড়ম্বর করে অনুষ্ঠান হবে। খুব সাধারণভাবেই এই পুরস্কার প্রদান হবে।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই এই মেডেল জিতে নিয়েছিলেন বিরাট কোহলি।আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই পুরস্কার জিতেছিলেন শার্দূল ঠাকুর। তৃতীয় ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার উঠেছিল কেএল রাহুলের হাতে, এছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে সোনার পদক জয়ী হন শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড ম্যাচেও এই পুরস্কার পান শ্রেয়স আইয়ার। প্রোটিয়াদের বিরুদ্ধে এই পুরস্কার পান রোহিত শর্মা।অবশেষে সূর্যকুমারও পেলেন সোনার পদক।

এদিকে, বোর্ডের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ভারতীয় দলের ঐক্যের ছবি তু‌লে ধরা হয়েছে। কোহলি-রোহিত একের অপরকে যেমন শুভেচ্ছা জানাচ্ছেন তেমনইনিজের বীরত্বপূর্ণ পারফরম্যান্সের পর যখন শামি ড্রেসিংরুমে ফিরে আসেন, তখন অশ্বিন শামির প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাঁর হাতে চুম্বন করেন, যার জাদুতে ভারতকে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এনে দেয়। গতকাল ভারত নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।


ম্যাচের পর ভারতীয় দলের সাজঘরে আসেন চাহালও। তাঁকে জড়িয়ে ধরেন কোহলি। সতীর্থদের অভিনন্দনও জানান চাহাল। টিম হোটেলেও একইরকম উচ্ছাস দেখা যায় ভারতীয় দলকে নিয়ে। ১২ বছর পর একদিনের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে দেশবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+