ICC World Cup 2023: ফাইনাল হেরে কান্নায় ভেঙে পড়েন রোহিত-বিরাট, অজানা ঘটনা প্রকাশ্যে আনলেন সাজঘরের সাক্ষী
বিশ্বকাপ ফাইনালের পর কেটে গিয়েছে প্রায় দুই সপ্তাহের কাছাকাছি সময়। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বসেরা হতে না পারার আক্ষেপ কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর ফাইনালে হারের হতাশায় ভেঙে পড়ে ভারতীয় দল। হতাশাগ্রস্থ টিম ইন্ডিয়াকে চাঙ্গা করতে সাজঘরে গিয়ে পেপ টক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশ্বকাপ ফাইনালে হারের পর কেমন ছিল ভারতীয় সাজঘরের পরিবেশ? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই কথাই তুলে ধরেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনিও ভারতীয় দলের সদস্য ছিলেন। বিশ্বকাপ ফাইনালে হারের পর সাজঘরে তিনিও ছিলেন সাক্ষী। সেই মর্মস্পর্শী ঘটনার কথাই তুলে ধরলেন আর অশ্বিন।

বিশ্বকাপের দল প্রসঙ্গে অশ্বিন বলেন, ' আমাদের দলটা খুবই অভিজ্ঞ ছিল। প্রত্যেক ক্রিকেটারই নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল ছিল। প্রত্যেই নিজেদের রুটিন, ওয়ার্ম আপ সম্পর্কে জানত। রোহিত এবংবিরাট উভয়েই প্রকৃত ক্যাপ্টেন। ওরা দলের মধ্যে একটা অন্য রকম পরিবেশও তৈরি করেছিল। কিন্তু ফাইনা্লে হারের পর সাজঘরে এসে ওরা কেঁদে ফেলে। এই দৃশ্যটা খুবই বেদনার ছিল।'
একইসঙ্গে বিশ্বকাপ জিততে না পারলেও অধিনায়ক রোহিত সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় দলের এই বর্ষীয়ান এই স্পিনার। অশ্বিনের কথায়, 'ভারতীয় ক্রিকেটের সবাই বলে মহেন্দ্র সিং ধোনি সবচেয়ে সেরা অধিনায়ক। তবে আমি বলব রোহিত শর্মা একজন অসাধারণ মানুষ। ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ প্রত্যেকে ও ভালোভাবে চেনে। ও জানে দলের সবার পছন্দ অপছন্দ। দলের সকলের সঙ্গে রোহিতের কম্বিনেশনও খুব ভালো। সকল সদস্যকে কোনও বিষয় বোঝানোর জন্য অনেকটা সময় খরচ করত। ব্যক্তিগতভাবেও সময় দিত।'
গোটা বিশ্বকাপে দুর্দান্ত খেলেও ফাইনালে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। দেশের মাটিতে দ্বিতীয় বার বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকেছে ভারতের। সেই হারের ধাক্কা মেনে নিতে পারেননি দলের কোচ থেকে সাপোর্ট স্টাফ। বিশ্বকাপের মঞ্চে তিনটি শতরান সহ ৭১১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং সেরা ক্রিকেটার হয়েছেন কোহলি। কিন্তু কেরিয়ারে দ্বিতীয়বার বিশ্বকাপ খেতাব জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে কিং কোহলির।












Click it and Unblock the Notifications