ICC World Cup 2023: টিকিট কাণ্ডে সিএবি প্রতিনিধিকে তলব পুলিশের, রহস্য সমাধানে ‘গোয়েন্দা তদন্ত’ চান মনোজ
আগামী রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা । সেই ম্যাচের টিকিট নিয়ে ময়দানে রীতিমতো হাহাকার। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। টিকিটের কালোবাজারির মতো অভিযোগ সামনে এসেছে। টিকিট কাণ্ডে এবার কঠোর পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। টিকিট নিয়ে কালোবাজারির তদন্তে ময়দান থানায় তলব করা হল বুক মাই শো এবং সিএবির প্রতিনিধিকে।
শুক্রবারই অনলাইনে টিকিট বিক্রি করা একটি সংস্থার প্রতিনিধি হাজিরা দিয়েছেন ময়দান থানায়। একই সঙ্গে কলকাতা পুলিশ জানিয়েছে, টিকিটের কালোবাজারির অভিযোগে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯৪টি টিকিট। এবিষয়ে সিএবির বক্তব্যও শুনতে চাইছে পুলিশ।

এখনইসঙ্গে প্রিয়ব্রত রায় উল্লেখ করেন, 'সিএবি কর্তারা আমাদের সঙ্গে দেখা করেনি।তাঁদের হাতে সময় আছে। আমরা বুক মাই শো-র বক্তব্য জেনেছি, এবার সিএবির বক্তব্যও মিলিয়ে দেখতে চাই।' পুলিশের তলব নিয়ে সিএবি কর্তারা মুখ খোলেননি।
তবে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি জানিয়েছেন, 'টিকিট রহস্যের সমাধানে ব্যোমকেশ বক্সীকে ডাকতে হবে। আমি যেহেতু ক্রীড়া প্রতিমন্ত্রী তাই সিএবির বিষয়ে কিছু বলতে পারব না। তবে সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে বলব টিকিট বন্টন যাতে সুষ্ঠভাবে হয় তার দিকে নজর রাখতে। টিকিট বন্টন ঠিক মতো হবে আশা করছি।'
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন, ''অনলাইনে বিক্রেতারা দেখাচ্ছেন, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯০টি টিকিট রয়েছে। টিকিটগুলির দাম ৯০০০ টাকা বা তার বেশি। অথচ ইডেন গার্ডেন্সের আসন সংখ্যা প্রায় ৬৮ হাজার। কলকাতা পুলিশের উচিত, টিকিটের কালোবাজারির মাথাদের ধরা। বেটিং চক্রও ফাঁস করা উচিত।''
Online seller shows only 90 tickets of Rs.9000 and above are available out of 68000 sitting capacity for India South Africa match on 3rd November at Eden Gardens. Kolkata Police must crack down on black marketeers of tickets and the kingpins . Betting rackets also to be busted.
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) November 3, 2023
শুক্রবার দুপুরে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতৃত্বে একটি বিক্ষোভ প্রদর্শনে আয়োজন করা হয় ইডেন গার্ডেন্সের সামনে। এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায় সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা।
এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, টিকিট লুঠ হয়েছে, আমরা ক্রিকেট প্রেমীদের পক্ষে। কিন্তু দেখতে হবে তো ভারতীয় বোর্ড কারা চালাচ্ছে। বিজেপি এবং তৃণমূল মিলে টিকিট লুঠ করেছে। এতে বাংলার সম্মান নষ্ট হচ্ছে।’












Click it and Unblock the Notifications