ICC World Cup 2023: বিশ্বকাপের আগে ভারতকে শত্রু দেশ বলে বিতর্ক তৈরি পিসিবি প্রধানের, সমালোচিত নিজভূমেই
ICC World Cup 2023: বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। আজ ভারতেরই তিনটি শহরে তিনটি প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গিয়েছে। যার মধ্যে হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড।
এই ম্যাচের আগেই তুমুল বিতর্কের জন্ম দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ। ভারতকে শত্রু দেশ বলে অবশ্য নিজভূমেই প্রবল সমালোচিত হচ্ছেন তিনি।

বিশ্বকাপ খেলতে বুধবারই এ দেশে এসেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। বিমানবন্দরে হাজির ছিলেন প্রচুর ক্রিকেটপ্রেমী। নিউজিল্যান্ডের মতো পাকিস্তান দলকেও উষ্ণ অভ্যর্থনা জানাতে। পাকিস্তান দলের জন্যও নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে হায়দরাবাদে। উৎসবের মধ্যে আজ ম্যাচ পড়ায় নিরাপত্তাজনিত কারণেই তা হচ্ছে দর্শকশূন্য গ্যালারিতে।
বিশ্বকাপ খেলতে ভারতে আসার আগে পাকিস্তান দলের ক্রিকেটারদের বেতন নিয়ে অসন্তোষ চলছিল। শেষ মুহূর্তে চুক্তির বিষয়টি চূড়ান্ত করে পিসিবি। সেটাকে বড় করে দেখাতে গিয়েই বিতর্কিত মন্তব্য করেছেন আশরফ। যা সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ভারতকে শত্রু দেশ বলে তিনি অভিহিত করায় পাকিস্তানের অনেকেই তার প্রতিবাদ জানিয়েছেন।

আশরফ বলেন, নতুন চুক্তির মধ্যেই প্রতিফলিত হয়েছে ক্রিকেটারদের প্রতি আমাদের ভালোবাসা। আমি যা করেছি তার আগে ক্রিকেটারদের জন্য এত বড় মাপের বাজেট কেউ করতে পারেনি। আমাদের শত্রু দেশ (দুশমন মুল্ক)-এই হোক বা যেখানেই কোনও প্রতিযোগিতা খেলতে যাক, পাকিস্তান দলের মনোবল তুঙ্গে রাখাই আমাদের লক্ষ্য।
As Pakistanis, we condemn such statement that has been made by Zaka Ashraf. We genuinely appreciate the Indian fans for warmly welcoming our team. Cricket is a gentleman game. Love and peace across the border.#PakistanCricketTeam
— Maham Gillani (@DheetAfridian) September 28, 2023
pic.twitter.com/Y0JEZUaoQz
আশরফের এই বক্তব্যের প্রেক্ষিতে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তান থেকে যাঁরা এসেছেন বা খোঁজখবর রাখছেন নিয়মিত তাঁরা এক্স হ্যান্ডলে আশরফের বক্তব্যের পাল্টা সমালোচনায় সরব হয়েছেন। একজন লিখেছেন, পাকিস্তানের নাগরিক হয়ে এই বক্তব্যের নিন্দা করছি। যেভাবে ভারতে ক্রিকেটপ্রেমীরা আমাদের দলকে অভ্যর্থনা জানিয়েছেন তা প্রশংসনীয়।
হায়দরাবাদে গতকাল অনুশীলন করেছে পাকিস্তান দল। মহম্মদ নওয়াজ ও আঘা সলমন বাদে পাক দলের সকলেই এই প্রথম ভারতের মাটিতে খেলছেন। আজকের ম্যাচে পাকিস্তান টস জিতে ব্যাট করছে। ইমাম উল হক ১০ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। এরপর ওপেনার আবদুল্লা শফিকের সঙ্গে জুটি বেঁধেছেন তিনে নামা বাবর আজম।












Click it and Unblock the Notifications